Homeসর্বশেষমণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতির পদ থেকে জাকিরকে বহিষ্কার

মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতির পদ থেকে জাকিরকে বহিষ্কার

Published on

spot_img

শুধুমাত্র সাংবাদিকতার নাম পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, হয়রানি, মাদক ব্যবসা, ব্যক্তিগত বিরোধে হস্তক্ষেপ, ব্ল্যাকমেইলিং ও প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আলোচিত, জামায়াত নেতা পরিচয়ধারী জাকির হোসেনকে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির কমিটিও বিলুপ্ত ঘোষণা করেছে সংশ্লিষ্ট সদস্যরা।

তবে যারা সংগঠনের নেতা দাবি করে তাকে বহিষ্কার করেছেন, তাদের কর্মকাণ্ড নিয়েও উঠেছে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নাম ভাঙিয়ে নানা অনিয়ম ও অপকর্ম চালানোর অভিযোগ রয়েছে সংগঠনটির সভাপতি জাকির হোসেন, তার সহযোগী আব্দুল্লাহ আল মামুন, তাজাম্মুল হোসেনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, একসময় যুবলীগের নাম ভাঙিয়ে সংগঠনটিকে ঢাল হিসেবে ব্যবহার করা হতো। সে সময় সংগঠনটির নেতৃত্বে ছিলেন কথিত সাংবাদিক ও যুবলীগকর্মী সুমন চক্রবর্তী।

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সংগঠনটির দায়িত্ব নেন জাকির হোসেন। এরপর তার নেতৃত্বে নানা অনিয়ম ও অপকর্ম চলতে থাকে বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাফসান জানি ও তার শ্যালিকা সামিয়াকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় তাদের বিতর্কিত কর্মকান্ড সামনে আসে। এরপর ধীরে ধীরে আরও নানা অভিযোগ সামনে আসতে থাকে। এরই মধ্যে সামিয়াকে নিয়ে ফের ফেসবুকে পোস্ট করেন জাকির হোসেন। ওই পোস্টকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে মণিরামপুরে এসে কথিত সাংবাদিক জাকিরকে জুতাপেটা করার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এরপর মণিরামপুর প্রেসক্লাবের আয়োজনে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ ছাড়া সচেতন তরুণ সমাজের উদ্যোগে মণিরামপুর বাজারে লিফলেট বিতরণ করা হয়। এসব ঘটনার পর মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতির পদ থেকে জাকির হোসেনকে বহিষ্কার করা হয়। পরে সংগঠনটির কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়।

তবে প্রশ্ন উঠেছে, যারা জাকিরকে বহিষ্কার করেছেন, তাদের নিজেদের কর্মকান্ড নিয়েও। তাদের মধ্যে অন্যতম আব্দুল্লাহ আল মামুন। তার বিরুদ্ধেও রয়েছে অসংখ্য অভিযোগ। অভিযোগ রয়েছে, তিনি জাকির হোসেনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। রাফসান জানিকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায়ও আব্দুল্লাহ আল মামুনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।



কুশল/সাএ

Latest articles

মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে দফায় দফায় ৯টি ককটেল...

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কে মোটরসাইকেল চালকের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার...

শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে...

তিন মাস পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের...

More like this

মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে দফায় দফায় ৯টি ককটেল...

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কে মোটরসাইকেল চালকের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার...

শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে...