চলতি বছরের ডিসেম্বর মাসে চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে টানা চার দিনের ছুটির সুযোগ। তবে এই অবকাশ উপভোগ করতে হলে নিতে হবে মাত্র এক দিনের বাড়তি ছুটি।
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা আগে থেকেই পরিকল্পনা করে এই সুযোগ কাজে লাগাতে পারবেন।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার। এই দিন ব্যক্তিগত বা নৈমিত্তিক ছুটি নিতে পারলেই টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে।
কারণ, ১৮ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার। এ দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন অবকাশ যাপনের সুযোগ পাবেন চাকরিজীবীরা।
বিশেষ করে বছরের শেষ দিকে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে যাওয়া কিংবা কোথাও বেড়ানোর পরিকল্পনা যাদের রয়েছে, তাদের জন্য এই ছুটি হতে পারে দারুণ সুযোগ। তবে টানা চার দিনের ছুটি নিশ্চিত করতে ১৭ ডিসেম্বরের বাড়তি ছুটির বিষয়টি আগেভাগেই পরিকল্পনায় রাখতে হবে।
কুশল/সাএ


