Homeসর্বশেষওসমান হাদিকে স্মরণ করে কাঁদলেন ইনকিলাব মঞ্চের জাবের

ওসমান হাদিকে স্মরণ করে কাঁদলেন ইনকিলাব মঞ্চের জাবের

Published on

spot_img

চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের আয়োজনে ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শরীফ ওসমান হাদিকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। এ সময় মঞ্চের সামনে মাঠে বসে থাকা এক যুবককেও অঝোরে কাঁদতে দেখা যায়।

রোববার (৮ নভেম্বর) রাতে নগরের চকবাজার থানার প্যারেড ময়দানে আয়োজিত অনুষ্ঠানে এ আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। পরে জাবের ও ওই যুবকের কান্নার দৃশ্য নিয়ে তৈরি ২ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় জানা যায়নি।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে ওসমান হাদিকে স্মরণ করে বক্তব্য দিচ্ছেন আব্দুল্লাহ আল জাবের। একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন তিনি। একই সময় মঞ্চের সামনে বসে থাকা এক যুবকও কান্নায় ভেঙে পড়েন। তাকে বারবার বলতে শোনা যায়, ‘আমার ভাই মরে গেল আল্লাহ! আমাদের জন্যই রেখে দিল না কেন? তারে কেন নিয়ে গেল আল্লাহ?’

বক্তব্যে জাবের বলেন, ‘আমি শুধুমাত্র বারবার বলছিলাম, দেখেন হাদি ভাই, আপনি তো শুধু জাবেরকে নিয়ে এই লড়াইটা শুরু করেছিলেন। আজকে এখানে হাজার হাজার মানুষ আপনার ইনকিলাবের লড়াইয়ের হাল ধরে বসে আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের শাহাদাতের আগ পর্যন্ত শহীদ ওসমানের জন্য লড়াই করে যাব। যেই কারণে শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, ওই দিল্লির মসনদ ঘুরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা থামব না।’

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, ‘আমরা কাঁদব, আমরা হাসব, আমরা লড়াই করব; কিন্তু এই রাজপথ, এই জমিন ছাড়ব না।’ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ইনসাফ প্রতিষ্ঠায় ওসমান হাদির অসমাপ্ত লড়াই এগিয়ে নেওয়ারও অঙ্গীকার করেন তিনি।

‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠানে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলো আঞ্চলিক গান পরিবেশন করে। সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং আঞ্চলিক সংস্কৃতি ও সংগীত সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা।

এতে উপস্থিত ছিলেন আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী ও দলটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, অভিনেতা আসাদুজ্জামান আসাদ এবং ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমাসহ অনেকে।



কুশল/সাএ

Latest articles

তিন মাস পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের...

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা ইউনিটের ৩৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও...

ফ্যাসিস্ট প্রতিহত করতে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর দোয়া

ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর কেউ আবার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত...

এক চিৎকারেই বিশ্বরেকর্ড, শব্দমাত্রা ১০৫.৯ ডেসিবেল

একটি চিৎকারের শব্দমাত্রা কতটা বেশি হতে পারে? সেই প্রশ্নের জবাব দিয়েছেন যুক্তরাজ্যের ব্রেন্ডা...

More like this

তিন মাস পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের...

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা ইউনিটের ৩৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও...

ফ্যাসিস্ট প্রতিহত করতে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর দোয়া

ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর কেউ আবার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত...