Homeসর্বশেষদেশের সব স্কুল-কলেজকে মাউশির জরুরি নির্দেশনা

দেশের সব স্কুল-কলেজকে মাউশির জরুরি নির্দেশনা

Published on

spot_img

দেশের সব স্কুল-কলেজসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে অর্থবছরভিত্তিক অনিষ্পন্ন অডিট আপত্তির জবাব আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্ধারিত সময়ের মধ্যে জবাব জমা দিতে ব্যর্থ হলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে বলে সতর্ক করেছে অধিদপ্তর।

রোববার (৮ নভেম্বর) মাউশির উপপরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ আকতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ২০২৪-২০২৫ অর্থবছর পর্যন্ত অর্থবছরভিত্তিক অনিষ্পন্ন অডিট আপত্তির ব্রডশিট জবাব প্রস্তুত করতে হবে। জবাবের সঙ্গে সংশ্লিষ্ট আপত্তির পরিশিষ্ট, প্রয়োজনীয় প্রমাণক ও মতামত সংযুক্ত করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, এসব নথিপত্রের তিন সেট হার্ডকপি এবং একটি সফটকপি জমা দিতে হবে। সফটকপি ইউনিকোড নিকোষ ফন্টে ওয়ার্ড ফাইল হিসেবে তৈরি করে পেনড্রাইভে দিতে হবে।

আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে বাহকের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দ্বিতীয় তলায় ২০১ নম্বর কক্ষে এসব তথ্য ও নথিপত্র জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব জমা না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

মাউশির চিঠিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক, সরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চলের উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

স্বাধীন/সা.এ.

Latest articles

তিন মাস পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের...

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা ইউনিটের ৩৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও...

ফ্যাসিস্ট প্রতিহত করতে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর দোয়া

ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর কেউ আবার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত...

এক চিৎকারেই বিশ্বরেকর্ড, শব্দমাত্রা ১০৫.৯ ডেসিবেল

একটি চিৎকারের শব্দমাত্রা কতটা বেশি হতে পারে? সেই প্রশ্নের জবাব দিয়েছেন যুক্তরাজ্যের ব্রেন্ডা...

More like this