Homeসর্বশেষআবারও আবেদনময়ী লুকে পূর্ণিমা

আবারও আবেদনময়ী লুকে পূর্ণিমা

Published on

spot_img

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য ও ফ্যাশন সচেতনতার কারণেও ভক্তদের কাছে তাঁর আলাদা পরিচিতি রয়েছে। এবার ঐতিহ্যবাহী সাজে সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছেন এই অভিনেত্রী। কমলা-খয়েরি শাড়ি, সোনালি গয়না আর পরিমিত মেকআপে ধরা দিয়েছেন ভিন্ন এক রূপে।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন পূর্ণিমা। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঐতিহ্যের ছোঁয়ায়, আভিজাত্যের আবরণে, আর প্রিয় রঙের মায়ায় উদ্ভাসিত।’

ছবিতে পূর্ণিমার পরনে ছিল কমলা-খয়েরি আভাযুক্ত শাড়ি। শাড়ির জমিনে ছোট ছোট সোনালি নকশা এবং পাড়জুড়ে কারুকাজ সাজটিকে দিয়েছে আভিজাত্যের ছোঁয়া। এর সঙ্গে মানানসই ভারী সোনালি গয়না পরেছেন তিনি। গলায় একাধিক স্তরের অলংকার ও বড় পেনড্যান্ট, কানে ঝুমকা এবং হাতে বালা—সব মিলিয়ে সাজে ফুটে উঠেছে বাঙালি ঐতিহ্যের আবহ।

চুল পেছনে পরিপাটি করে বাঁধলেও সামনে কিছু চুল খোলা রেখেছেন অভিনেত্রী। কপালে ছোট টিপ, চোখে গাঢ় মেকআপ এবং ঠোঁটে কমলা আভাযুক্ত লিপস্টিক তাঁর সাজে যোগ করেছে বাড়তি আকর্ষণ। একটি ছবিতে আয়নার সামনে দাঁড়িয়ে হাত গুটিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় তাঁকে।

ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসিয়েছেন অভিনেত্রীকে। একজন লিখেছেন, ‘অপরূপ সৌন্দর্যের বহিঃপ্রকাশ।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এখনকার সুন্দরীরাও আপনার সামনে বেমানান।’

উল্লেখ্য, জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পূর্ণিমার। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয়ের সময় তিনি নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এরপর ধীরে ধীরে ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেন এই অভিনেত্রী। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছেন তিনি। ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’র মতো চলচ্চিত্রেও ভিন্নধর্মী চরিত্রে দেখা গেছে তাঁকে।

বাপ্পি/সা.এ

Latest articles

মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে দফায় দফায় ৯টি ককটেল...

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কে মোটরসাইকেল চালকের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার...

শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে...

তিন মাস পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের...

More like this