Homeসর্বশেষরমজানে নিত্যপণ্যের দাম কমানোর বড় সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

রমজানে নিত্যপণ্যের দাম কমানোর বড় সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

Published on

spot_img

পবিত্র রমজান মাসে চাল, ডাল, তেল, চিনি, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ১১টি পণ্য আমদানিতে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব পণ্য আমদানির ক্ষেত্রে আমদানিকারকদের শতভাগ নগদ মার্জিন সংরক্ষণ করতে হবে না। এতে আমদানি প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার সুযোগ তৈরি হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (৮ নভেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, কিছু ভোগ্যপণ্যের আমদানি ঋণপত্র বা এলসি খোলার ক্ষেত্রে আগে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের নির্দেশনা ছিল। তবে আগামী পবিত্র রমজান উপলক্ষে এসব পণ্যের চাহিদা বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ১১টি পণ্য আমদানিতে এ বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, এসব পণ্য আমদানির ক্ষেত্রে ব্যাংকার ও গ্রাহকের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখতে হবে। অর্থাৎ আমদানিকারকদের আর বাধ্যতামূলকভাবে শতভাগ মার্জিন জমা দিতে হবে না।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট পণ্যগুলোর আমদানি সহজ হবে। পাশাপাশি প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা গেলে রমজান মাসে এসব পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সহায়ক হবে।

যেসব পণ্য আমদানিতে এ সুবিধা পাওয়া যাবে, সেগুলো হলো—চাল, গম বা আটা, পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম তেল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর।

স্বাধীন/সা.এ.

Latest articles

তিন মাস পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের...

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা ইউনিটের ৩৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও...

ফ্যাসিস্ট প্রতিহত করতে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর দোয়া

ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর কেউ আবার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত...

এক চিৎকারেই বিশ্বরেকর্ড, শব্দমাত্রা ১০৫.৯ ডেসিবেল

একটি চিৎকারের শব্দমাত্রা কতটা বেশি হতে পারে? সেই প্রশ্নের জবাব দিয়েছেন যুক্তরাজ্যের ব্রেন্ডা...

More like this