Homeসর্বশেষঅ্যাটকোর বার্ষিক সাধারণ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

অ্যাটকোর বার্ষিক সাধারণ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

Published on

spot_img

অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর বার্ষিক সাধারণ সভা ৮ নভেম্বর, ২০২৬ হোটেল শেরাটন, বনানী, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সদস্যবৃন্দ, কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন অ্যাটকো এর সভাপতি অঞ্জন চৌধুরী।

সভায় সংগঠনের বিগত সময়ের কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, আর্থিক প্রতিবেদন এবং দেশের টেলিভিশন সম্প্রচার খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সদস্যদের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং টেলিভিশন শিল্পের উন্নয়নে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে অ্যাটকো এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃত্বে অঞ্জন চৌধুরী সভাপতি, কাজী জাহেদুল হাসান সহ-সভাপতি, আব্দুস সালাম সাধারণ সম্পাদক, জহিরুদ্দিন মাহমুদ মামুন কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- পরিচালক মোস্তফা কামাল, পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী, পরিচালক মোঃ জসিম উদ্দিন, পরিচালক মোঃ লিয়াকত আলী খান মুকুল, পরিচালক টিপু আলম মিলন,পরিচালক মোঃ হাসান, পরিচালক নাভিদুল হক, পরিচালক শামীম ইসলাম ,পরিচালক সৈয়দ সামাদুল হক।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্য টেলিভিশন চ্যানেলগুলোর স্বার্থ ও পেশাগত মর্যাদা রক্ষা এবং দেশের সম্প্রচার শিল্পের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Latest articles

মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে দফায় দফায় ৯টি ককটেল...

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কে মোটরসাইকেল চালকের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার...

শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে...

তিন মাস পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের...

More like this