Homeসর্বশেষশুধু খান না, রাতে পায়েও মাখেন কারিনা- ফাঁস করলেন সাইফ

শুধু খান না, রাতে পায়েও মাখেন কারিনা- ফাঁস করলেন সাইফ

Published on

spot_img

বলিউডের তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের দাম্পত্যজীবনের ১৪ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ এই পথচলায় দুই সন্তান তৈমুর ও জেহকে নিয়ে সুখেই সংসার করছেন তারা। তবে সম্প্রতি জনপ্রিয় কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে এসে স্ত্রী কারিনার রাতের একটি অদ্ভুত অভ্যাসের কথা ফাঁস করে হাসির খোরাক জুগিয়েছেন সাইফ।

গত ১৬ অক্টোবর ছিল সাইফ-কারিনার ১৪তম বিবাহবার্ষিকী। ২০১২ সালের এই দিনে মুম্বাইয়ের বান্দ্রায় সাইফের বাসভবনে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। ২০০৮ সালে ‘তশন’ সিনেমার সেটে পরিচয় ও ঘনিষ্ঠতা থেকে তাদের প্রেমের সম্পর্কের শুরু।

বিবাহবার্ষিকী উপলক্ষে কপিল শর্মার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি। সেখানে কপিল তাদের দীর্ঘ দাম্পত্যজীবন এবং তারুণ্য ধরে রাখার রহস্য জানতে চান। উত্তরে কারিনা জানান, তাদের বাড়িতে প্রচুর ঘি খাওয়া হয়। পরিবারের সদস্যদের পাশাপাশি সন্তানরাও নিয়মিত ঘি খায়।

কারিনার কথা শেষ হওয়ার আগেই মজা করে সাইফ বলেন, কারিনা শুধু ঘি খানই না, রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়েও ঘি মাখেন। স্ত্রীর এমন অভ্যাসের কথা শুনে কারিনাও বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, এতে তার ভালো ঘুম হয়।

এরপর সাইফ আরও মজার ছলে বলেন, ‘ভাবুন তো, কী দারুণ একটা রোমান্টিক পরিবেশ। অথচ আমাদের বেডরুম থেকে রাতের বেলা ধাবার মতো গন্ধ বের হচ্ছে।’

সাইফের এমন মন্তব্যে হাসিতে ফেটে পড়েন অনুষ্ঠানের দর্শক ও অতিথিরা। কারিনাও হাসি ধরে রাখতে পারেননি। পরে কপিল শর্মা অনুষ্ঠানে উপস্থিত অর্চনা পূরণ সিংকে নিয়েও মজার ছলে রসিকতা করেন।

২০০৮ সালে ‘তশন’ সিনেমার শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান সাইফ ও কারিনা। চার বছর পর বিয়ে করেন তারা। বর্তমানে দুই ছেলে তৈমুর ও জেহকে নিয়ে তাদের সংসার।

কাজের দিক থেকে কারিনাকে সম্প্রতি মেঘনা গুলজার পরিচালিত ক্রাইম থ্রিলার সিনেমা ‘দায়রা’য় পৃথ্বীরাজ সুকুমারনের বিপরীতে দেখা গেছে। অন্যদিকে প্রিয়দর্শন পরিচালিত ‘হেওয়ান’ সিনেমায় অক্ষয় কুমার, বোমান ইরানি ও সাইয়ামি খেরের সঙ্গে অভিনয় করেছেন সাইফ আলি খান।

সূত্র – ইন্ডিয়া টুডে



স্বাধীন/সা.এ.

Latest articles

তিন মাস পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের...

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা ইউনিটের ৩৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও...

ফ্যাসিস্ট প্রতিহত করতে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর দোয়া

ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর কেউ আবার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত...

এক চিৎকারেই বিশ্বরেকর্ড, শব্দমাত্রা ১০৫.৯ ডেসিবেল

একটি চিৎকারের শব্দমাত্রা কতটা বেশি হতে পারে? সেই প্রশ্নের জবাব দিয়েছেন যুক্তরাজ্যের ব্রেন্ডা...

More like this

তিন মাস পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের...

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা ইউনিটের ৩৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও...

ফ্যাসিস্ট প্রতিহত করতে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর দোয়া

ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর কেউ আবার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত...