Homeসর্বশেষমগড়া নদী খননের নামে হয়রানি ও অর্থ লুটপাটের অভিযোগ, সংবাদ সম্মেলন

মগড়া নদী খননের নামে হয়রানি ও অর্থ লুটপাটের অভিযোগ, সংবাদ সম্মেলন

Published on

spot_img

নেত্রকোনায় মগড়া নদী উদ্ধার ও খনন প্রকল্পের নামে নদীতীরের বৈধ জমির মালিকদের হয়রানি, উচ্ছেদের হুমকি এবং সরকারি অর্থ অপচয়ের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করা এবং আইন মেনে নদীর সীমানা নির্ধারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা।

রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা অভিযোগ করেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কিছু কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় একটি প্রভাবশালী মহল নদী উদ্ধারের নামে শুধু সিএস (CS) নকশা অনুসরণ করে জমি পরিমাপের উদ্যোগ নিয়েছে। অথচ সংশ্লিষ্ট জমির মালিকেরা বিআরএস (BRS) রেকর্ড অনুযায়ী জমি কিনে দীর্ঘদিন ধরে বসবাস ও ব্যবসা করে আসছেন।

লিখিত বক্তব্যে বলা হয়, ২০২৫ সালের মে মাসে কোনো নোটিশ ছাড়াই নদীতীরবর্তী বসতবাড়ি ও দোকানপাটে প্রবেশ করে সিএস নকশা অনুযায়ী পরিমাপের চেষ্টা করা হয়। এর প্রতিবাদে ভুক্তভোগীরা ২২ মে তৎকালীন জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে গণস্বাক্ষরসংবলিত আবেদন পাঠান।

বক্তারা জানান, মগড়া নদীর সীমানা নির্ধারণ নিয়ে হাইকোর্টে ২০২৫ সালে দায়ের করা রিট পিটিশন নম্বর ৫১৬১ বিচারাধীন রয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) দায়ের করা ওই রিটে সিএস, আরএস নকশা ও নদীর আদি প্রবাহ অনুসারে সীমানা নির্ধারণের প্রতিকার চাওয়া হয়েছে। এ অবস্থায় আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন অনুসরণ না করে শুধু সিএস নকশার ভিত্তিতে জমি পরিমাপ ও উচ্ছেদের উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, নেত্রকোনায় মগড়া নদীর প্রায় ১১৬ কিলোমিটার অংশের মধ্যে মাত্র ৪১ কিলোমিটার খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। উজান ও ভাটির অংশ বাদ দিয়ে মাঝখানের নদী খনন করলে অল্প সময়ের মধ্যেই পলি জমে আগের অবস্থায় ফিরে আসতে পারে। এতে সরকারি বিপুল অর্থ ব্যয়ের সুফল পাওয়া নিয়ে সংশয় রয়েছে।

তাঁদের দাবি, নদীতীরে ওয়াকওয়ে নির্মাণের কথা বলা হলেও বাস্তবে মাত্র ৮০০ মিটার ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া শহরের ভেতরে দেড় থেকে দুই মিটার গভীর খনন করা হলে সাতপাই, মোক্তারপাড়া, জয়নগর, কাটলী ও আরামবাগ এলাকার নদীতীরবর্তী স্থাপনা ও জনবসতি ঝুঁকিতে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।

বক্তারা বলেন, নদী উদ্ধার ও খননের নামে কোনো নাগরিকের বৈধ সম্পত্তি যেন ক্ষতিগ্রস্ত না হয়। একই সঙ্গে প্রকল্পের ব্যয়, নকশা, খননের পরিধি ও বাস্তবায়ন প্রক্রিয়া জনসমক্ষে প্রকাশ করে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মুহাম্মদ মিজানুর রহমান ইমন , মো: নাজমুল শাহাদাৎ নাজু ও কামাল হোসেন খান ।



কুশল/সাএ

Latest articles

তিন মাস পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের...

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা ইউনিটের ৩৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও...

ফ্যাসিস্ট প্রতিহত করতে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর দোয়া

ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর কেউ আবার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত...

এক চিৎকারেই বিশ্বরেকর্ড, শব্দমাত্রা ১০৫.৯ ডেসিবেল

একটি চিৎকারের শব্দমাত্রা কতটা বেশি হতে পারে? সেই প্রশ্নের জবাব দিয়েছেন যুক্তরাজ্যের ব্রেন্ডা...

More like this

তিন মাস পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের...

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা ইউনিটের ৩৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও...

ফ্যাসিস্ট প্রতিহত করতে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর দোয়া

ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর কেউ আবার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত...