Homeসর্বশেষরেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া

রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া

Published on

spot_img

বিএনপির সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া বলেছেন, ‘নির্বাচিত সরকারের আট মাসে বোর্ডিং পাস দেখাও, লন্ডন দেখাও, ভিসা দেখাও। আমরাও বলি, রেডি হও জামায়াতে ইসলামী, পাকিস্তান তোমাদের উপযুক্ত জায়গা। তোমাদের পাকিস্তান পাঠানো হবে।’

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীকে নিয়ে সমালোচনা করে পাপিয়া বলেন, ‘খাসির মাংস খাবে বলে যদি কুকুরের মাংস খাও, এটা কি ঠিক হবে? ইসলাম মনে করে, মৃত্যুর আগে কেউ যদি জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লায় ভোট দেন। জামায়াতে ইসলামীর মধ্যে ইসলামের কোনো নমুনা নেই, কোনো নমুনা নেই, কোনো নমুনা নেই।’

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সামনে নির্বাচন, স্থানীয় নির্বাচন। এই নির্বাচনে মা-বোনদের বলতে চাই, আর ভুল করবেন না। বিরিয়ানির প্যাকেট আর নেবেন না, নতুন নতুন বোরখাও আর নেবেন না। দুইশ টাকা দিয়ে শফিক সাহেবের মিটিংয়ে আর আসবেন না।’

এ সময় বিএনপির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি আপনাদের সংগঠন, আপনাদের কথা ভাবে। আপনাদের মুখের হাসির জন্য যা যা করতে হয়, তাই তাই বিএনপি করবে।’

জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ। এ ছাড়া বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফ।

কুশল/সাএ

Latest articles

কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের মামলায় চার আসামিকে ১০ বছর করে সশ্রম...

রাতের খাবারের পরও বারবার খিদে পায়? জানুন এর কারণ ও নিয়ন্ত্রণের উপায়

রাতের খাবার খাওয়া শেষ। পেটও ভরা। কিন্তু আধা ঘণ্টা যেতে না যেতেই আবার...

মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে দফায় দফায় ৯টি ককটেল...

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কে মোটরসাইকেল চালকের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার...

More like this