Homeসর্বশেষজাবিতে ১২তম জেইউএসসি ন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠীত

জাবিতে ১২তম জেইউএসসি ন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠীত

Published on

spot_img

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের (জেইউএসসি) উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে ১২তম জেইউএসসি ন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড ২০২৬ এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গতকাল শুক্রবার (৬ নভেম্বর) সমাজবিজ্ঞান অনুষদে সকাল ১০টা হতে ১২টা ৩০মিনিট পর্যন্ত দুই শিফটে ম্যাথ অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এরপর দুইটি ক্যাটাগরিতে রুবিক্স কিউব প্রতিযোগিতা সম্পন্ন হয়। পরবর্তীতে বিকাল ০৩টায় জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার রুমে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে মোট ৭টি ক্যাটাগরিতে ৩১টি পুরষ্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে আগত অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি করতে বিভিন্ন অণুপ্রেরণা মূলক বক্তব্য রাখেন। এছাড়া ক্লাবের সভাপতি তারেক আহমেদ তার বক্তব্যে বলেন আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে গণিতের প্রতি ভালোবাসা এবং চিন্তার প্রসারতা বৃদ্ধি।

এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হালিম, অধ্যাপক ফজলুল করিম পাটোয়ারী, প্রভাষক সিয়াম আহমদ, সাবেক সভাপতি তারেক মাহমুদ এবং সাবেক সাধারণ সম্পাদক মুসা।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (জেইউএসসি) হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি বিজ্ঞানভিত্তিক সংগঠন। একটি বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ক্লাবটি কাজ করে থাকে। ক্লাবটি সারা বছর জুড়ে বিজ্ঞানভিত্তিক নানা কর্মসূচির আয়োজন করে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জাতীয় গণিত অলিম্পিয়াড, সায়েন্স ফেস্টিভ্যাল, বিজ্ঞান মেলা, কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন ওয়ার্কশপ এবং সেমিনার।

Latest articles

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা ইউনিটের ৩৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও...

ফ্যাসিস্ট প্রতিহত করতে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর দোয়া

ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর কেউ আবার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত...

এক চিৎকারেই বিশ্বরেকর্ড, শব্দমাত্রা ১০৫.৯ ডেসিবেল

একটি চিৎকারের শব্দমাত্রা কতটা বেশি হতে পারে? সেই প্রশ্নের জবাব দিয়েছেন যুক্তরাজ্যের ব্রেন্ডা...

‘রাজপথে আছি, রাজপথেই থাকব’: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে ভারত-বাংলাদেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী...

More like this