Homeসর্বশেষ‘রাজপথে আছি, রাজপথেই থাকব’: প্রধানমন্ত্রী

‘রাজপথে আছি, রাজপথেই থাকব’: প্রধানমন্ত্রী

Published on

spot_img

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে ভারত-বাংলাদেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রচলিত আইন, বিধি ও প্রথা অনুসরণ করেই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠলে তিনি এ কথা বলেন। সভা সূত্রে এ তথ্য জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সংসদের সরকারদলীয় সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।

বৈঠকে উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’

সভায় শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনসংক্রান্ত খবরের সত্যতা এবং এর আইনি ভিত্তি যাচাই করছে সরকার। পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় বিষয়টি পরীক্ষা করে দেখছে। একই সঙ্গে তিনি জানান, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

এদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার কোনো সুযোগ নেই। শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চাইলে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত সরকারের কাছে তাকে হস্তান্তরের অনুরোধ জানাতে পারেন। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করার কথাও বলেন তিনি।

এর আগে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। রয়টার্সের দেখা একটি চিঠি অনুযায়ী, লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছে। তবে আবেদনটি শেখ হাসিনার অনুমোদন নিয়ে করা হয়েছে কি না, তা নিয়ে হাইকমিশনের পক্ষ থেকে প্রশ্ন ওঠে। পরে বিষয়টি যাচাইয়ের জন্য ঢাকায় পাঠানো হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর পাসপোর্ট ও এনআইডির জন্য এটিই শেখ হাসিনার প্রথম আবেদন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথাও জানিয়েছেন। তার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

এদিকে বিএনপির সংসদীয় দলের সভায় সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত জানতে চান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন।



স্বাধীন/সা.এ.

Latest articles

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

More like this

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...