Homeসর্বশেষগ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

Published on

spot_img

গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি এখন থেকে গ্রাম পুলিশ সদস্যদের প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল ভাতাও দেওয়া হবে।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী জানান, আজ থেকে গ্রাম পুলিশের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার টাকা বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। একইভাবে গ্রাম পুলিশ প্রধানের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া গ্রাম পুলিশের আনুতোষিক ভাতা ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। আর গ্রাম পুলিশ প্রধানের আনুতোষিক ভাতা ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

তারেক রহমান আরও জানান, গ্রাম পুলিশ প্রধানের যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে। পাশাপাশি গ্রাম পুলিশ সদস্যদের জন্য মাসিক ১৫০ টাকা মোবাইল ভাতা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কুশল/সাএ

Latest articles

তিন মাস পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের...

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা ইউনিটের ৩৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও...

ফ্যাসিস্ট প্রতিহত করতে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর দোয়া

ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর কেউ আবার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত...

এক চিৎকারেই বিশ্বরেকর্ড, শব্দমাত্রা ১০৫.৯ ডেসিবেল

একটি চিৎকারের শব্দমাত্রা কতটা বেশি হতে পারে? সেই প্রশ্নের জবাব দিয়েছেন যুক্তরাজ্যের ব্রেন্ডা...

More like this