Homeসর্বশেষনড়াইলে ইয়াবাসহ গ্রেপ্তার ১

নড়াইলে ইয়াবাসহ গ্রেপ্তার ১

Published on

spot_img

নড়াইল সদর উপজেলায় ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বাবুল শেখ (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (৬ নভেম্বর) সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের রামসিদ্ধি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাবুল শেখ নড়াইল কালিয়া উপজেলার বাঁশগ্রামের শেখ আজিজুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই তোফায়েল হোসেন ও এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ জেলার সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের রামসিদ্ধি গ্রামে অভিযান চালিয়ে ভাই ভাই ট্রেডার্স এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে বাবুল শেখকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন,’এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।’

সাজু/নিএ

Latest articles

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কে মোটরসাইকেল চালকের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার...

শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে...

তিন মাস পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের...

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা ইউনিটের ৩৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও...

More like this