Homeসর্বশেষলালমনিরহাটে ড্রামট্রাকের চাপায় অটোরিকশাযাত্রী নিহত, আহত ৩

লালমনিরহাটে ড্রামট্রাকের চাপায় অটোরিকশাযাত্রী নিহত, আহত ৩

Published on

spot_img

লালমনিরহাটের কালীগঞ্জে ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে বালুভর্তি ড্রামট্রাকের চাপায় বিপ্লব মিয়া (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ গোপাল রায় বাইতুন নাজাত জামে মসজিদের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব মিয়া উপজেলার কায়েম রুদ্রেশ্বর এলাকার গোলাম রব্বানীর ছেলে। আহতরা হলেন একই এলাকার আব্দুর রহিম আরিফের ছেলে ফরহাদ হোসেন (২৫), হাসেন আলীর ছেলে ফিরোজ মিয়া এবং অটোরিকশার অপর যাত্রীরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে বিপ্লবসহ কয়েকজন যুবক নামুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে যান। খেলা শেষে সন্ধ্যার পর তারা একটি অটোরিকশায় করে নামুড়ী থেকে কাকিনা বাজারের দিকে ফিরছিলেন। পথে অটোরিকশাটি দক্ষিণ গোপাল রায় বাইতুন নাজাত জামে মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বালুভর্তি ড্রামট্রাক সেটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিপ্লব মিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

সাজু/নিএ

Latest articles

তিন মাস পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের...

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা ইউনিটের ৩৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও...

ফ্যাসিস্ট প্রতিহত করতে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর দোয়া

ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর কেউ আবার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত...

এক চিৎকারেই বিশ্বরেকর্ড, শব্দমাত্রা ১০৫.৯ ডেসিবেল

একটি চিৎকারের শব্দমাত্রা কতটা বেশি হতে পারে? সেই প্রশ্নের জবাব দিয়েছেন যুক্তরাজ্যের ব্রেন্ডা...

More like this