Homeসর্বশেষজালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

Published on

spot_img

চট্টগ্রামের বেসরকারি এশিয়াটিক কটন মিলসের কর্মী মোহাম্মদ করিম মোল্লা। গত ২৪ অক্টোবর রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে তার মোবাইল ফোনটি হারিয়ে যায়। সিম তুলে নতুন ফোনে চালুর পর দেখা গেল তার বিকাশ অ্যাকাউন্টের পিন পরিবর্তন করা হয়েছে। এরপর ওই অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হয়েছে ৯০ হাজার টাকার বেশি।

এ জালিয়াতির ঘটনায় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘বিকাশ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদিরসহ ৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন করিম মোল্লা।

তার আইনজীবী মোহাম্মদ আনসার উল্লাহ জানালেন, ট্রাইব্যুনালের বিচারক মামলার আবেদন গ্রহণ করে অভিযোগ তদন্তের জন্য সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটকে আদেশ দিয়েছেন।

মামলার আরজিতে বলা হয়েছে, মোবাইল হারানোর বিষয়ে তিনি ২৫ অক্টোবর পতেঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ২৬ অক্টোবর তিনি নতুন ফোন কিনে একই নম্বরের সিম চালু করেন। কিন্তু তিনি তার বিকাশ অ্যাকাউন্টে পুরোনো পিন দিয়ে আর লগ-ইন করতে পারেননি। বিকাশের হেল্পলাইনে (১৬২৪৭) কল করে জানতে পারেন, অজ্ঞাত ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য দিয়ে কাস্টমার কেয়ার থেকে একটি অস্থায়ী পিন সংগ্রহ করেছেন। এর মাধ্যমে ওই ব্যক্তি তার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে ৯০ হাজার ১৫ টাকা সরিয়ে ফেলেন বিভিন্ন নম্বরে।

বাদী করিম মোল্লার অভিযোগ, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই প্রতারকদের অস্থায়ী পিন নম্বর সরবরাহ করেছে বিকাশ কর্তৃপক্ষ। ফলে এ জালিয়াতি ও অর্থ আত্মসাতের সুযোগ তৈরি হয় বলে তিনি মনে করেন। এজন্য ডিজিটাল প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের ২২(২), ২৪(২), ২৭ ও ২৯ ধারায় তিনি মামলা করে বিচারপ্রার্থী হয়েছেন।

মামলায় ৯ জন অভিযুক্তের মধ্যে শুধুমাত্র বিকাশের সিইও কামাল কাদিরের নাম আছে। বাকি ৮ জনের মোবাইল নম্বর ও ট্রানজেকশন আইডি উল্লেখ করা হয়েছে। আত্মসাত করা টাকা এসব নম্বরে স্থানান্তর করা হয়েছে বলে জানালেন আইনজীবী আনসার উল্লাহ।

সাজু/নিএ

Latest articles

মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে দফায় দফায় ৯টি ককটেল...

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কে মোটরসাইকেল চালকের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার...

শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে...

তিন মাস পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের...

More like this