Homeসর্বশেষবিশ্ববাজারে আবার তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে আবার তেলের দামে বড় পতন

Published on

spot_img

ইরানকে ঘিরে চলমান সংঘাতের অবসান এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর দেশটির ইরাননীতি পরিবর্তনের সম্ভাবনা। সব মিলিয়ে বিশ্ববাজারে তেলের দাম গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এশিয়ার বাজারে লেনদেনের সময় আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ০.৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৩ ডলার ৭৪ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম প্রায় ১.৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৬ ডলার ৮৩ সেন্টে নেমে আসে।

এর আগের দিন বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৮ শতাংশের বেশি কমেছিল। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পর বিনিয়োগকারীদের মধ্যে ধারণা তৈরি হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে সংঘাত কমিয়ে কূটনৈতিক সমাধানের পথে এগোতে পারে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন। তাঁর মন্তব্যে জ্বালানির উচ্চমূল্য ও যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়ে রাজনৈতিক চাপের বিষয়টি সামনে এসেছে।

তবে তেলের দামে এই পতনকে সংঘাতের অবসানের নিশ্চিত ইঙ্গিত হিসেবে দেখছেন না বাজার বিশ্লেষকেরা। ইরানের সঙ্গে সমঝোতা না হলে কিংবা নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়লে তেলের বাজার আবারও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের ওপরই এখন বিশ্ববাজারের গতিপথ অনেকটা নির্ভর করছে।

সূত্র: রয়টার্স

বাপ্পি/সা.এ

Latest articles

কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের মামলায় চার আসামিকে ১০ বছর করে সশ্রম...

রাতের খাবারের পরও বারবার খিদে পায়? জানুন এর কারণ ও নিয়ন্ত্রণের উপায়

রাতের খাবার খাওয়া শেষ। পেটও ভরা। কিন্তু আধা ঘণ্টা যেতে না যেতেই আবার...

মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে দফায় দফায় ৯টি ককটেল...

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কে মোটরসাইকেল চালকের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার...

More like this