Homeসর্বশেষচট্টগ্রামের হাটহাজারীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Published on

spot_img

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একটি ভাড়া বাসার কক্ষ থেকে শোয়াইব আহম্মদ (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) দুপুরে হাটহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডের আব্দুল সবুর চৌধুরীর বাড়ির নিপা ভবনে এ ঘটনা ঘটে।

নিহত শোয়াইব আহম্মদ নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি হাটহাজারী এলাকাতে বসবাস করে দিনমজুরের কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শোয়াইব ওই ভবনের একটি কক্ষে আরও দুইজনের সঙ্গে ভাড়া থাকতেন। সোমবার দুপুরে তাঁর এক রুমমেট মো. অলিউল্লাহ বাসায় ফিরে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে রুমের ফ্যানের সঙ্গে শোয়াইবকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলতাফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে৷ প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে৷

বাপ্পি/সা.এ

Latest articles

মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে দফায় দফায় ৯টি ককটেল...

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কে মোটরসাইকেল চালকের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার...

শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে...

তিন মাস পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের...

More like this