Homeসর্বশেষবিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনের এমপি হলেন এলিজা জামান

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনের এমপি হলেন এলিজা জামান

Published on

spot_img

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এলিজা জামান। সোমবার (২ নভেম্বর) সকালে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময় অনুযায়ী গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী হিসেবে এলিজা জামান মনোনয়নপত্র জমা দেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী তাঁর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ ঘোষণা করা হয়। এরপর প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত তিনি প্রার্থিতা প্রত্যাহার করেননি।

ফলে জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২ ধারার উপধারা (১) অনুসারে চূড়ান্ত তালিকায় এলিজা জামানের নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্য দিয়ে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হলেন।

এর আগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই শূন্য আসনে উপনির্বাচনের জন্য বিএনপি এলিজা জামানকে মনোনয়ন দেয়।

স্বাধীন/সা.এ.

Latest articles

মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে দফায় দফায় ৯টি ককটেল...

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কে মোটরসাইকেল চালকের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার...

শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে...

তিন মাস পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের...

More like this