Homeসর্বশেষগোপালপুরে দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট শিশুর জন্ম

গোপালপুরে দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট শিশুর জন্ম

Published on

spot_img

টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট এক শিশুর জন্ম হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার শিরিন শহীদ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়।

ব্যতিক্রমী শারীরিক গঠন নিয়ে জন্ম নেওয়া শিশুটিকে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবজাতকটি উপজেলার মির্জাপুর ইউনিয়নের দিঘলআটা সদাগর পাড়া গ্রামের সাগর ও নুপুর দম্পতির সন্তান। জন্মের পর শিশুটির শারীরিক গঠন দেখতে হাসপাতালে ও আশপাশের এলাকা থেকে উৎসুক মানুষ ভিড় করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খায়ের বাশার জানান, এটি বিশেষ ধরনের যমজ শিশু। শিশুটির শরীরের বাইরের অংশ জোড়া লাগানো রয়েছে। অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ আলাদা কি না, তা জানতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে অস্ত্রোপচারের সম্ভাব্যতা যাচাই করতে হবে।

তিনি আরও বলেন, এ ধরনের জটিল চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া প্রয়োজন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত দিতে পারবেন। এ বিষয়ে তাঁর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

অন্যদিকে, শিরিন শারমিন ক্লিনিকের পরিচালক জানান, তাঁদের ক্লিনিকেই অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়েছে। বর্তমানে মা ও নবজাতক উভয়ই সুস্থ আছেন। তবে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হবে।

এদিকে শিশুটির স্বজনরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠনের দাবি জানিয়েছেন। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে শিশুটির চিকিৎসা নিয়ে উদ্বেগে রয়েছেন তাঁরা।

স্থানীয় দর্শনার্থীরা জানান, তাঁরা জীবনে প্রথমবারের মতো এমন শিশুর জন্মের কথা দেখেছেন। পরিবারটি দরিদ্র হওয়ায় শিশুটির উন্নত চিকিৎসায় সরকারি সহযোগিতা প্রয়োজন।

বাপ্পি/সা.এ

Latest articles

খাগড়াছড়িতে অবসান ঘটল ৪৩ বছরের দুর্ভোগের, চালু হলো নিজস্ব ট্রেজারি সেবা

খাগড়াছড়ি প্রতিনিধি: ​পাহাড়ের বুক চিরে চলা উন্নয়নের যাত্রায় খাগড়াছড়ি জেলাবাসীর দীর্ঘদিনের একটি অন্যতম...

খাগড়াছড়িতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে নাশকতার ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা...

সাংবাদিকেরা গণমানুষের প্রতিনিধি, যাদের বিকল্প নেই: অ্যাডভোকেট আব্দুল মান্নান

‘আপনারা যারা লেখালেখি করেন, তাদের আমি কখনো শুধু সাংবাদিক বলি না; বলি গণমানুষের...

ব্রাহ্মণপাড়ায় যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা স্থায়ী বহিষ্কার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট...

More like this