Homeসর্বশেষআ.লীগ ও ছাত্রলীগ গার্মেন্টসকর্মী হয়ে আন্দোলনে নেমেছে: রাশেদ খান

আ.লীগ ও ছাত্রলীগ গার্মেন্টসকর্মী হয়ে আন্দোলনে নেমেছে: রাশেদ খান

Published on

spot_img

পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রমিক পরিচয়ে অংশ নিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে এ আন্দোলনে আগে থেকেই জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা উসকানি দিয়ে আসছিলেন বলেও দাবি করেছেন তিনি।

রোববার (১ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন রাশেদ খান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আওয়ামী লীগ ও ছাত্রলীগ আন্দোলনে নেমে এসেছে গার্মেন্টসকর্মী হিসেবে। মিরপুরে কথিত শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে জবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম। আন্দোলনে আগে থেকে উসকানি দিয়ে আসছিল জামায়াত-এনসিপি।’

রাশেদ খানের অভিযোগ, মিরপুর-১০ মেট্রোস্টেশনের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশ বক্স ভাঙচুরের ঘটনায় পোশাক শ্রমিক পরিচয়ে অংশ নেওয়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত।

পোস্টে এনসিপি নেতা সারজিস আলমের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশটও শেয়ার করেন তিনি। এ প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘বর্তমান বিরোধী দল ও পতিত শক্তি কিভাবে এক হয়েছে তার একটা ছোট্ট উদাহরণ সারজিস আলমের ফেসবুক পোস্ট। জামায়াত-এনসিপির নেতাকর্মীরা এভাবেই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী পতিত শক্তিকে উসকে দিচ্ছে।’

উল্লেখ্য, সারজিস আলমের শেয়ার করা পোস্টে পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করতে দেখা গেছে তাঁকে।

তবে রাশেদ খানের এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য পাওয়া যায়নি।

কুশল/সাএ

Latest articles

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা ইউনিটের ৩৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও...

ফ্যাসিস্ট প্রতিহত করতে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর দোয়া

ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর কেউ আবার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত...

এক চিৎকারেই বিশ্বরেকর্ড, শব্দমাত্রা ১০৫.৯ ডেসিবেল

একটি চিৎকারের শব্দমাত্রা কতটা বেশি হতে পারে? সেই প্রশ্নের জবাব দিয়েছেন যুক্তরাজ্যের ব্রেন্ডা...

‘রাজপথে আছি, রাজপথেই থাকব’: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে ভারত-বাংলাদেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী...

More like this