Homeসর্বশেষজাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন: আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন: আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Published on

spot_img

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ০১ নভেম্বর বরগুনা জেলার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সুন্দরবন কোয়ালিশনের উদ্যোগে এবং কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি)-এর বাস্তবায়নে যুব সমাজকে সচেতন ও দক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“লোকালি লেড ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন দ্য বাংলাদেশ কোস্টাল রিজিয়ন প্রজেক্ট (ফেইজ -৩)”-এর আওতায় আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল স্থানীয় যুব সমাজকে সচেতন ও দক্ষ হিসেবে গড়ে তোলা এবং দেশ বিনির্মাণে তাদের উৎসাহিত করা। আয়োজনের অংশ হিসেবে যুবদের মেধা ও সচেতনতা যাচাইয়ের লক্ষ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঁচাকোড়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের শেল্টার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনিসুজ্জামান। জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই যুব দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, যুব সমাজই একটি দেশ ও জাতির প্রধান শক্তি। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে ধারণ করে আমাদের যুবদের দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। দুর্যোগকালীন সময়ে আশ্রয়কেন্দ্রগুলোর সঠিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক রক্ষণাবেক্ষণে যুব সমাজ—বিশেষ করে ভলান্টিয়ার পুলের সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবরা যদি স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব নেয় এবং নিজেদের দক্ষ হিসেবে গড়ে তোলে, তবে আমরা দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্রের পরিবেশ ও ব্যবস্থাপনা আরও সুন্দর ও নিরাপদ রাখতে সক্ষম হব।”

অনুষ্ঠানে সিবিডিপির ফোকাল রিয়াজুল ইসলাম তাঁর বক্তব্যে যুব সমাজকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে উল্লেখ করে তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, “যুব সমাজই একটি দেশের মূল চালিকাশক্তি। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হওয়া উচিত সঠিক প্রশিক্ষণের মাধ্যমে যুবদের দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলা। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে দুর্যোগের ঝুঁকি হ্রাস, পরিবেশ রক্ষা এবং টেকসই সমাজ গঠনে প্রশিক্ষিত যুবদের স্বেচ্ছাসেবী হিসেবে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানে পঁচাকোড়ালিয়া ইউনিয়ন ভলান্টিয়ার পুলের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তাঁদের অভিজ্ঞতা ও প্রত্যাশা ব্যক্ত করেন।

ভলান্টিয়ার পুলের সদস্য মোঃ আরিফ ভূঁইয়া বলেন, “আজকের এই আয়োজন আমাদের জন্য দারুণ একটি শিক্ষণীয় অভিজ্ঞতা। কুইজ প্রতিযোগিতার মাধ্যমে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা ও আমাদের দায়িত্ব সম্পর্কে অনেক নতুন কিছু শিখতে পেরেছি। ভলান্টিয়ার হিসেবে কাজ করা আমাদের জন্য গর্বের এবং আমরা চাই আগামীতে যুবদের দক্ষতা বৃদ্ধিতে এমন আরও কর্মসূচি গ্রহণ করা হোক।”

আরেক সদস্য মালা বলেন, “উপকূলীয় এলাকার বাসিন্দা হিসেবে আমরা সবসময় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকি। যুব সমাজ যদি দুর্যোগ মোকাবিলায় সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনা পায়, তবে আমরা আমাদের এলাকাকে যেকোনো বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারব। আজকের এই আলোচনা সভা আমাদের সমাজসেবায় আরও বেশি সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করেছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিবিডিপির প্রজেক্ট অফিসার আমিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষার্থীবৃন্দ ও যুব সমাজের প্রতিনিধিরা।

এলএলডিআরআর প্রকল্পটি মার্গারেট এ. কারগিল ফিলানথ্রপি (MACP)-এর অর্থায়নে, The Share Trust Inc.-এর সহযোগিতায় এবং স্টার্ট ফান্ড বাংলাদেশের কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পে হোস্ট সংস্থা হিসেবে দায়িত্ব পালন করছে এ্যাসোসিয়েশন অব ভলান্টারী এ্যাকশনস ফর সোসাইটি (আভাস)।

এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় যুব সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি, মেধা বিকাশে উৎসাহ প্রদান এবং দুর্যোগ মোকাবিলা ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনায় যুবদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পথ আরও সুগম হবে বলে আশা করা হচ্ছে।

একই সঙ্গে যুবদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে এ কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে।



সাজু/নিএ

Latest articles

খাগড়াছড়িতে অবসান ঘটল ৪৩ বছরের দুর্ভোগের, চালু হলো নিজস্ব ট্রেজারি সেবা

খাগড়াছড়ি প্রতিনিধি: ​পাহাড়ের বুক চিরে চলা উন্নয়নের যাত্রায় খাগড়াছড়ি জেলাবাসীর দীর্ঘদিনের একটি অন্যতম...

খাগড়াছড়িতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে নাশকতার ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা...

সাংবাদিকেরা গণমানুষের প্রতিনিধি, যাদের বিকল্প নেই: অ্যাডভোকেট আব্দুল মান্নান

‘আপনারা যারা লেখালেখি করেন, তাদের আমি কখনো শুধু সাংবাদিক বলি না; বলি গণমানুষের...

ব্রাহ্মণপাড়ায় যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা স্থায়ী বহিষ্কার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট...

More like this

খাগড়াছড়িতে অবসান ঘটল ৪৩ বছরের দুর্ভোগের, চালু হলো নিজস্ব ট্রেজারি সেবা

খাগড়াছড়ি প্রতিনিধি: ​পাহাড়ের বুক চিরে চলা উন্নয়নের যাত্রায় খাগড়াছড়ি জেলাবাসীর দীর্ঘদিনের একটি অন্যতম...

খাগড়াছড়িতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে নাশকতার ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা...

সাংবাদিকেরা গণমানুষের প্রতিনিধি, যাদের বিকল্প নেই: অ্যাডভোকেট আব্দুল মান্নান

‘আপনারা যারা লেখালেখি করেন, তাদের আমি কখনো শুধু সাংবাদিক বলি না; বলি গণমানুষের...