Homeসর্বশেষপলাশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরে আলম রনির পিতার ইন্তেকাল

পলাশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরে আলম রনির পিতার ইন্তেকাল

Published on

spot_img

নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ‘আর টিভি’র নরসিংদী উত্তর প্রতিনিধি নূরে আলম রনির পিতা মো. জাকির হোসেন (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার সন্ধ্যায় ঘোড়াশাল পৌর শহরের ওয়াপদা গেট সংলগ্ন নতুন বাজার এলাকার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।

​পরিবার সূত্রে জানা যায়, মরহুম জাকির হোসেন গত কয়েক বছর ধরে স্ট্রোক, প্যারালাইসিস এবং ডায়াবেটিসে আক্রান্ত হয়ে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তিনি ইন্তেকাল করেন। পরে শনিবার পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর মরদেহ গাজীগঞ্জ উপজেলার নারগানা গ্রামে নিয়ে যাওয়া হয় এবং সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

নূরে আলম রনির পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পলাশ উপজেলা প্রেসক্লাবসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন। এক শোকবার্তায় নেতারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

স্বাধীন/সা.এ.

Latest articles

তিন মাস পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের...

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা ইউনিটের ৩৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও...

ফ্যাসিস্ট প্রতিহত করতে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর দোয়া

ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর কেউ আবার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত...

এক চিৎকারেই বিশ্বরেকর্ড, শব্দমাত্রা ১০৫.৯ ডেসিবেল

একটি চিৎকারের শব্দমাত্রা কতটা বেশি হতে পারে? সেই প্রশ্নের জবাব দিয়েছেন যুক্তরাজ্যের ব্রেন্ডা...

More like this