Homeসর্বশেষঅনলাইন প্রতারণা, নড়াইলে গ্রেপ্তার ২

অনলাইন প্রতারণা, নড়াইলে গ্রেপ্তার ২

Published on

spot_img

ফেসবুকে পেজ খুলে বিভিন্ন আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে কম দামে পণ্য সরবরাহ ও চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নড়াইলের কালিয়ায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১২টার দিকে কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের খড়রিয়া পোলের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হলেন-খড়রিয়া পূর্বপাড়ার সজল শেখ (২১) ও হেলাল উদ্দিন কাজী (৪২)।

পুলিশ জানায়, সজল শেখ ও হেলাল উদ্দিন কাজীসহ তাদের লোকজন ফেসবুক ও অনলাইন মাধ্যমে বিভিন্ন পণ্যের আকর্ষণীয় বিজ্ঞাপন, কম দামে পণ্য সরবরাহের প্রলোভন দিয়ে গ্রাহকদের ঠকিয়ে আসছিলেন। এভাবে বিজ্ঞাপন দিয়ে অপকৌশলে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা হাতিয়ে নিতো এই চক্রটি। একই সঙ্গে চাকরির প্রলোভন দেখিয়েও প্রতারণা করত চক্রটি।

মাই মোবাইল শপ, পদ্মার টাটকা ইলিশ, কলম প্যাকেজিং জব, শামীম ইলেকট্রনিক ফ্যান, ‘রাজ ইলেকট্রনিক ফ্যান ও ‘উইন্টার গ্যালারি বিডিসহ বিভিন্ন নামে ফেসবুক পেজ পরিচালনা করে আসছে এরা। এঘটনায় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আরও ১০ জনের সংশ্লিষ্ট রয়েছে। তারা পলাতক আছেন। হেলাল উদ্দিন কাজী বিকাশ এজেন্ট হিসেবে ক্যাশ আউট করার কাজে সহযোগিতা করতেন। এ ক্ষেত্রে প্রচলিত চার্জের চেয়েও বেশি টাকা নিতো সজল শেখের কাছ থেকে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, ‘সজল ও হেলাল উদ্দিনের নামে মামলা হয়েছে। তাদের কাছ থেকে জব্দকৃত দু’টি স্মার্ট মোবাইল ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আরও ১০ জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সালাউদ্দিন/সাএ

Latest articles

গভীর রাতে সাংবাদিকের বাড়ি লক্ষ্য করে গুলি, হামলা-লুটপাট

কক্সবাজারের পেকুয়ায় জায়গাজমির বিরোধের জেরে এক সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ...

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে...

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের সার্বিক পরিচালন কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে সড়ক দুর্ঘটনা, লাইফ সাপোর্টে যুবক

চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসব আনন্দ বিষাদে পরিণত হয়েছে রিকন দাশের পরিবারে। নগরীর পাহাড়তলী মাস্টার...

More like this