Homeসর্বশেষআসামে উচ্ছেদ অভিযানে ঘরছাড়া ১১০০ মুসলিম পরিবার, ভাঙা হলো ১০ মসজিদ

আসামে উচ্ছেদ অভিযানে ঘরছাড়া ১১০০ মুসলিম পরিবার, ভাঙা হলো ১০ মসজিদ

Published on

spot_img

ভারতের আসাম রাজ্যের নগাঁও, হোজাই এবং গোলাঘাট জেলায় বনাঞ্চলীয় ভূমি থেকে দুই দিনের উচ্ছেদ অভিযানে ১ হাজার ১০০টিরও বেশি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাভাষী মুসলিম। এই অভিযানের সময় অন্তত ১০টি মসজিদ গুঁড়িয়ে দেওয়া হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কড়া নিরাপত্তার মধ্যে নগাঁওয়ের লুতুমারী লংজাপ সংরক্ষিত বনাঞ্চল থেকে রোববার ৫০০ থেকে ৬০০টি পরিবারকে সরিয়ে দেওয়া হয়। এর আগের দিন নগাঁওয়ে ৩৩৬টি, হোজাইতে ১৫২টি এবং গোলাঘাটে ৫৯টি পরিবারসহ মোট ৫৪৭টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছিল।

উচ্ছেদ হওয়া বাসিন্দা আব্দুল নূর জানান, ঔপনিবেশিক আমলের ‘তাউঙ্গিয়া’ ব্যবস্থার অধীনে ফরেস্ট ডিপার্টমেন্টের শ্রমিক হিসেবে কাজ করা তাদের পূর্বপুরুষদের ১৯৭১ সালের আগে অর্থাৎ ১৯৭৪ সালে এই জমিতে পুনর্বাসিত করা হয়েছিল। গুয়াহাটি হাইকোর্টে উচ্ছেদের বিরুদ্ধে আবেদন করা হলেও আদালত সংরক্ষিত বনাঞ্চল সুরক্ষার স্বার্থে তাদের ৩০ দিনের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেন।

আসাম সরকারের দাবি হলো সরকারি ও বনাঞ্চলীয় জমি জবরদখলমুক্ত করতেই এই অভিযান চালানো হচ্ছে। দাপ্তরিক তথ্যানুসারে, আসামে বিজেপি সরকারের এক দশকের শাসনামলে সরকারি জমি থেকে প্রায় ১৯ হাজার পরিবারকে উচ্ছেদ করা হয়েছে, যাদের বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ভুক্ত।

সূত্র: মুসলিম মিরর

স্বাধীন/সা.এ.

Latest articles

শাহজাদপুরে নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের 'মানবিক সহায়তা কর্মসূচি’র আওতায় সিরাজগঞ্জের শাহজাদপুরে সোনাতনী ইউনিয়নে...

বিবাহ নিবন্ধনের নতুন আইন এলে কাজিদের অধিকার ক্ষুণ্ন হতে পারে: কাদের কিবরিয়া

‘শহীদ জিয়ার কর্মময় জীবন ও ওলামা মাশায়েখদের মর্যাদা’ শীর্ষক আলোচনা সভায় নিকাহ্ নিবন্ধকের...

নজরুল-সুইটির সাজা উল্লেখ ছিল না, আবারও ব্যাখ্যা চাইল ঢাকা

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে...

নামাজে সিজদারত অবস্থায় ৭০ বছর বয়সী মুসল্লির মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে মসজিদে এশার ফরজ নামাজ আদায়ের সময় সিজদারত অবস্থায় মো. আফসার আলী...

More like this