Homeসর্বশেষনামাজে সিজদারত অবস্থায় ৭০ বছর বয়সী মুসল্লির মৃত্যু

নামাজে সিজদারত অবস্থায় ৭০ বছর বয়সী মুসল্লির মৃত্যু

Published on

spot_img

পঞ্চগড়ের দেবীগঞ্জে মসজিদে এশার ফরজ নামাজ আদায়ের সময় সিজদারত অবস্থায় মো. আফসার আলী (৭০) নামে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের পঞ্চায়েত পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আফসার আলী ওই এলাকার মৃত অছিম উদ্দিনের ছেলে। তিনি পঞ্চায়েত পাড়া জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন এবং জামায়াতে ইসলামীর ৩ নম্বর ওয়ার্ডের সাবেক বায়তুল মাল সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতে সাইকেলে করে এশার নামাজ আদায় করতে মসজিদে যান আফসার আলী। নামাজের তৃতীয় রাকাতে সিজদারত অবস্থায় তিনি অচেতন হয়ে পড়েন। পরে মুসল্লিরা তাঁকে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে আফসার আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ বেলাল হোসেন।

শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কর্মী ও ইউনিট বায়তুল মাল সম্পাদক মো. আফসার আলীর মৃত্যুতে তাঁরা গভীরভাবে শোকাহত। সিজদারত অবস্থায় তাঁর মৃত্যুকে সৌভাগ্যের বিষয় হিসেবে উল্লেখ করে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

মুহাম্মদ বেলাল হোসেন আরও বলেন, ব্যক্তিজীবনে আফসার আলী ছিলেন নম্র, ভদ্র ও অমায়িক স্বভাবের মানুষ। সাংগঠনিক জীবনেও তিনি ছিলেন অনুগত ও একনিষ্ঠ কর্মী।

তিনি মহান আল্লাহর কাছে মরহুমের জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক প্রার্থনা করেন।

সাজু/নিএ

Latest articles

শাহজাদপুরে নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের 'মানবিক সহায়তা কর্মসূচি’র আওতায় সিরাজগঞ্জের শাহজাদপুরে সোনাতনী ইউনিয়নে...

বিবাহ নিবন্ধনের নতুন আইন এলে কাজিদের অধিকার ক্ষুণ্ন হতে পারে: কাদের কিবরিয়া

‘শহীদ জিয়ার কর্মময় জীবন ও ওলামা মাশায়েখদের মর্যাদা’ শীর্ষক আলোচনা সভায় নিকাহ্ নিবন্ধকের...

নজরুল-সুইটির সাজা উল্লেখ ছিল না, আবারও ব্যাখ্যা চাইল ঢাকা

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে...

মৌলভিবাজারে এক আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত

জুড়ীতে এক আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত জুড়ীতে এক আঙিনায় মসজিদ-মন্দির: ৪৬...

More like this