Homeসর্বশেষকক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১

কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১

Published on

spot_img

কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা-পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে মাদক সেবনের অভিযোগে ছয়জন, বিভিন্ন অপরাধে চারজন এবং পরোয়ানাভুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন শুভ দে (২২), রানা ধর (২৩), সুমন পাল (২৬), সজিব পাল (২৫), মৃদুল রুদ্র (৩৯) ও সুজন দাশ (৩৪)। তাদের মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন অপরাধে গ্রেপ্তার চারজন হলেন মো. রাসেল (২০), রবিউল হাসান (২২), মো. রাহেল সিদ্দিকী মাসকট (২৬) ও মো. নাসির হোসেন (৩০)। তাদের মধ্যে রাসেল সাতকানিয়ার বাসিন্দা। রবিউল হাসানের বাড়ি কক্সবাজার পৌরসভার দক্ষিণ মহাজের পাড়ায়। রাহেল সিদ্দিকী মাসকট টেকনাফের পূর্ব পানখালী ওয়াকিয়া পাড়ার বাসিন্দা। নাসির হোসেনের স্থায়ী ঠিকানা কুমিল্লার তিতাস উপজেলায়। তিনি বর্তমানে কক্সবাজার পৌরসভার ঝাউতলার গাড়ির মাঠ এলাকায় বসবাস করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, রাসেলের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ২০২৬ সালের ১৮ সেপ্টেম্বর পেনাল কোডের ২৯০ ধারায় একটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। অন্যদিকে রবিউল হাসানের বিরুদ্ধে চুরি ও চোরাই মাল রাখার অভিযোগে ২০২৫ সালের ৬ জানুয়ারি একটি মামলা রয়েছে। এ ছাড়া ২০২১ সালে অস্ত্র আইন এবং ২০২৩ সালে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে তার বিরুদ্ধে মামলা নথিভুক্ত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।

এদিকে গ্রেপ্তার আরিফ উল্লাহ (২০) কক্সবাজার সদর থানার একটি পরোয়ানাভুক্ত আসামি। তার বাড়ি কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের উত্তর পেচার ঘোনা এলাকায়।

সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাজু/নিএ

Latest articles

বগুড়ার শেরপুরে ২০ লিটার চোলাইমদসহ দুইজনকে গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ২০ লিটার চোলাইমদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে...

গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে এলো বড় সুখবর

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন বেতনকাঠামো নির্ধারণে দ্রুত মজুরি বোর্ড গঠন করা হবে বলে...

স্থানীয় নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত 

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার স্বান্তনারের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত। শনিবার...

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি ‘হাস্যকর’: বিমানমন্ত্রী

পলাতক শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন বেসামরিক...

More like this