Homeসর্বশেষকুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি

কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি

Published on

spot_img

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা সেক্টরের আওতাধীন সীমান্তবর্তী ১৭৬টি পূজামণ্ডপে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেক্টরের আওতাধীন ১৪টি সীমান্তবর্তী উপজেলায় চারটি ব্যাটালিয়নের প্রায় দুই থেকে আড়াই হাজার বিজিবি সদস্য সীমান্ত সুরক্ষার পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। এ ছাড়া নিরাপত্তা জোরদারে ৬৫টি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) পাশাপাশি স্থাপন করা হয়েছে ছয়টি বেস ক্যাম্প। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কালীমন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিজিবির কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান।

বিজিবি জানায়, কুমিল্লা সেক্টরের ৩২৭ কিলোমিটার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ১৪টি উপজেলার সীমান্তবর্তী আট কিলোমিটারের মধ্যে ১৫৬টি পূজামণ্ডপ রয়েছে। এছাড়া অন্যান্য এলাকাসহ মোট ১৭৬টি পূজামণ্ডপে নিরাপত্তা দায়িত্ব পালন করবে বিজিবি। পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। পাশাপাশি আট প্লাটুন বিজিবি রিজার্ভ হিসেবে প্রস্তুত থাকবে। সব মিলিয়ে ৩৯ প্লাটুন বিজিবি সদস্য নিরবচ্ছিন্নভাবে নিরাপত্তা দায়িত্ব পালন করবেন। কর্নেল রকিবুল হাসান বলেন, পূজা শুরুর আগে ব্রাহ্মণবাড়িয়ার একটি মন্দিরে কিছু জিনিসপত্র হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। এ বিষয়ে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে। তবে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। নিয়মিত টহল ও অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রমের মাধ্যমে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পূজামণ্ডপে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে লক্ষ্যে বিজিবি সদস্যরা কাজ করছেন। এর আগে চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কালীমন্দিরের পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন বিজিবির কর্মকর্তারা। এ সময় পূজার সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং পূজার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি বদ্ধপরিকর বলে জানান কর্মকর্তারা। পরে বিজিবির পক্ষ থেকে পূজামণ্ডপে বিভিন্ন ধরনের ফল বিতরণ করা হয়। এ সময় ১০ বিজিবির অধিনায়ক মীর আলী এজাজসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



সাজু/নিএ

Latest articles

শেরপুরে দখলমুক্ত জলাধারকে দৃষ্টিনন্দন লেকে রূপ দেওয়ার উদ্যোগ

বগুড়ার শেরপুর পৌরসভার ফরেস্ট অফিস গেটসংলগ্ন জলাধার দখলমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে উপজেলা...

রংপুরের নারী শ্রমিকদের কারখানা পেল বিশ্বের মর্যাদাপূর্ণ স্থাপত্য পুরস্কার

কারখানা বলতেই ধোঁয়া, যন্ত্রপাতি আর কর্মব্যস্ত পরিবেশের যে চেনা ছবি মনে আসে, তা...

গোপালপুরে ভ্যান থেকে পড়ে আহত বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইলের গোপালপুরে ভ্যান থেকে পড়ে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া এবং উন্নত চিকিৎসার...

শৈলকুপায় ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত

ঝিনাইদহের শৈলকুপায় গাছের সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড়...

More like this

শেরপুরে দখলমুক্ত জলাধারকে দৃষ্টিনন্দন লেকে রূপ দেওয়ার উদ্যোগ

বগুড়ার শেরপুর পৌরসভার ফরেস্ট অফিস গেটসংলগ্ন জলাধার দখলমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে উপজেলা...

রংপুরের নারী শ্রমিকদের কারখানা পেল বিশ্বের মর্যাদাপূর্ণ স্থাপত্য পুরস্কার

কারখানা বলতেই ধোঁয়া, যন্ত্রপাতি আর কর্মব্যস্ত পরিবেশের যে চেনা ছবি মনে আসে, তা...

গোপালপুরে ভ্যান থেকে পড়ে আহত বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইলের গোপালপুরে ভ্যান থেকে পড়ে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া এবং উন্নত চিকিৎসার...