Homeসর্বশেষহালুয়াঘাটে গোবরাকুড়া কয়লা ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

হালুয়াঘাটে গোবরাকুড়া কয়লা ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

Published on

spot_img

ময়মনসিংহের হালুয়াঘাটে গোবরাকুড়া কয়লা ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মো. আশরাফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার শেখ খালেদ উজ্জামান আউলিয়া ও মো. সুরুজ আলী।

গোবরাকুড়া কয়লা ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটিতে শপথ নিয়েছেন সভাপতি মো. বোরহান উদ্দিন, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ মো. আবু তয়ব, সমাজকল্যাণ সম্পাদক মো. জাকির হোসেন এবং সদস্য মো. মাজহারুল ইসলাম, মো. আবু বক্কর সিদ্দিক ও মো. হেদায়েত উল্লাহ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যরা সমিতির দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। একই সঙ্গে কয়লা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসায়িক কার্যক্রমের উন্নয়ন এবং সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নবনির্বাচিত সদস্যরা সমিতির সদস্যদের আস্থা ও সহযোগিতাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সমিতির কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

কুশল/সাএ

Latest articles

কালিগঞ্জে মৃত ব্যক্তিদের মাগফেরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

গাজীপুরের কালীগঞ্জে মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত এবং অসুস্থ ব্যক্তিবর্গের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা...

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী

যুবসমাজকে মাদক, অপরাধমূলক কর্মকাণ্ড ও অপসংস্কৃতির ছোবল থেকে দূরে রেখে সুস্থ-সবল ও দায়িত্বশীল...

কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা সেক্টরের আওতাধীন সীমান্তবর্তী ১৭৬টি পূজামণ্ডপে...

More like this