Homeসর্বশেষহালুয়াঘাটে বাহির শিমুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনয়ন নিয়ে অনিয়মের অভিযোগে...

হালুয়াঘাটে বাহির শিমুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনয়ন নিয়ে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

Published on

spot_img

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাহির শিমুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনয়ন নিয়ে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি, হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও বাহির শিমুল উচ্চবিদ্যালয়ের সভাপতি প্রার্থী সিরাজুল ইসলাম শাহীন।

বুধবার বিকালে হালুয়াঘাট বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিরাজুল ইসলাম শাহীন বলেন,শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাই না করে আক্তার হোসেনকে সভাপতি মনোনীত করা হয়েছে।

তাঁর দাবি, আক্তার হোসেনের স্নাতক পাসের সনদের সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। আক্তার হোসেন স্নাতক পাশের যে সার্টিফিকেট জমা দিয়েছেন কবি নজরুল সরকারি কলেজ ঢাকা। তার জানামতে সে উক্ত কলেজে পড়াশোনা করেনাই তাই তিনি কবি নজরুল সরকারি কলেজে যোগাযোগ করে জানতে পারে। এখানে যে সার্টিফিকেট আক্তার হোসেন নিজের সার্টিফিকেট বলে জমা দিয়েছে, সেটা শরিয়তপুর জেলার আক্তার হোসেন পিতা: আঃ খালেক মাতাব্বর।

সিরাজুল ইসলাম শাহীন আরও অভিযোগ করেন,পরবর্তীতে আক্তার হোসেন ইবাইস ইউনিভার্সিটি থেকে বিবিএ পাসের আরও একটি সনদ জমা দেন। ইবাইস ইউনিভার্সিটি সকল কার্যক্রম নিষিদ্ধ ও সকল সনদ বাতিল ঘোষনা করেছে বিগত সরকার। এসব সনদের সত্যতা ও গ্রহণযোগ্যতা যাচাই করে বর্তমান কমিটি বাতিল এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি।

Latest articles

সংবিধান সংশোধনে সরকারকে পরামর্শ দেবে না জামায়াত: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধন কমিটিকে কোনো পরামর্শ দেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংবিধান সংশোধনের জন্য...

তাজমিন হত্যাকাণ্ডে দারোয়ানের বক্তব্যে সামনে এলো নতুন তথ্য

জান্নাতুল তাজমিন হত্যা মামলায় নতুন করে আলোচনায় এসেছে বাসার গেট বন্ধ থাকার বিষয়টি।...

ওসমান হাদি বলে গেছেন, পাটওয়ারী জুলাই বিক্রিকারী গাদ্দার: ফারুক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমকে নিয়ে ফেসবুকে দেওয়া...

প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না: প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ভ্রাম্যমাণ লাইব্রেরি চালুর উদ্যোগ নেওয়ার...

More like this