Homeসর্বশেষসংবিধান সংশোধনে সরকারকে পরামর্শ দেবে না জামায়াত: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে সরকারকে পরামর্শ দেবে না জামায়াত: গোলাম পরওয়ার

Published on

spot_img

সংবিধান সংশোধন কমিটিকে কোনো পরামর্শ দেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংবিধান সংশোধনের জন্য সরকারের নেওয়া প্রক্রিয়ার সঙ্গেও দলটি একমত নয় বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের মতবিনিময় সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার জানান, বৈঠকে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের সকলের দেশের নাগরিক হিসেবে যথাযথ অধিকার নিশ্চিত হোক, এটিই জামায়াতের প্রত্যাশা।’

সংবিধান সংশোধনের বিষয়ে জামায়াতের অবস্থান তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, ‘সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া সরকার গ্রহণ করেছে, জামায়াত সেটির সঙ্গেই একমত নয়।’

তিনি আরও বলেন, বিরোধী দলের মতামত উপেক্ষা করে সরকার সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ নিলে জনগণ তা প্রত্যাখ্যান করবে।

কুশল/সাএ

Latest articles

ড্রোন হামলায় রাশিয়ায় একদিনে ১৭ বাংলাদেশির মৃত্যু

চাকরির প্রলোভনে ওয়ার্ক পারমিট ভিসায় রাশিয়ায় নিয়ে যুদ্ধের ফ্রন্টলাইনে পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে...

চলন্ত ট্রেনে মোবাইল চুরির চেষ্টা, জানালায় ঝুলিয়ে শিক্ষা দিলেন যাত্রীরা

ভারতের বিহারে চলন্ত ট্রেনের জানালা দিয়ে যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে...

টিকটকের নেশায় স্কুল পালিয়ে উধাও হয় পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার ছাত্রী: পুলিশ

কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের...

তাজমিন হত্যাকাণ্ডে দারোয়ানের বক্তব্যে সামনে এলো নতুন তথ্য

জান্নাতুল তাজমিন হত্যা মামলায় নতুন করে আলোচনায় এসেছে বাসার গেট বন্ধ থাকার বিষয়টি।...

More like this