Homeসর্বশেষখুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবি প্রশিক্ষণ সমাপ্ত

খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবি প্রশিক্ষণ সমাপ্ত

Published on

spot_img

খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্টচেকিং বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ শেষ হয়। প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) ৩৫ জন সদস্য অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য দেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উপদেষ্টা মো. মাহদী-আল-মুহতাসিম নিবিড়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, সাংবাদিকদের অবশ্যই সফট স্কিল অর্জন করতে হবে। এর মাধ্যমে তাঁদের কাজের সুযোগ আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতাকে সুচিন্তিত ও দায়িত্বশীলভাবে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, দেশকে স্থিতিশীল ও শান্তিপূর্ণ রাখতে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা জরুরি। সাংবাদিকতা ও জনগণের সুরক্ষার জন্য ফ্যাক্টচেকিংয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষিত করতে পিআইবি দেশব্যাপী কাজ করে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার বলেন, এআই সাংবাদিকদের কাজকে সহজ করছে। তবে যাচাই-বাছাই ছাড়া এআইয়ের সহযোগিতায় পাওয়া তথ্য ব্যবহারের ফলে ভুল তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। তাই সাংবাদিকতায় এআই ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা ও তথ্য যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, ১২ অক্টোবর খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম রহমান প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় আইকিউএসি ট্রেনিং রুমে এ প্রশিক্ষণ শুরু হয়। তিন দিনব্যাপী প্রশিক্ষণে মাল্টিমিডিয়া স্টোরিটেলিং, মোবাইল জার্নালিজম, সাংবাদিকতায় এআই টুলের ব্যবহার এবং ফেক নিউজ শনাক্তকরণের আধুনিক কৌশল বিষয়ে সাংবাদিকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

Latest articles

৬ লাখ টাকার জাল নোটসহ ৪ জন গ্রেপ্তার

ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের শিবপুর গ্রামে অভিযান চালিয়ে ৬ লাখ ১০ হাজার টাকা...

পুলিশের ঊর্ধ্বতন ১৪৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

জুলাই গণঅভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) ও এর ওপরের পদমর্যাদার...

পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

এবার পূজোয় চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি নগরীর জেএম সেন হলের...

ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত...

More like this

৬ লাখ টাকার জাল নোটসহ ৪ জন গ্রেপ্তার

ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের শিবপুর গ্রামে অভিযান চালিয়ে ৬ লাখ ১০ হাজার টাকা...

পুলিশের ঊর্ধ্বতন ১৪৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

জুলাই গণঅভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) ও এর ওপরের পদমর্যাদার...

পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

এবার পূজোয় চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি নগরীর জেএম সেন হলের...