Homeসর্বশেষ৬ লাখ টাকার জাল নোটসহ ৪ জন গ্রেপ্তার

৬ লাখ টাকার জাল নোটসহ ৪ জন গ্রেপ্তার

Published on

spot_img

ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের শিবপুর গ্রামে অভিযান চালিয়ে ৬ লাখ ১০ হাজার টাকা জাল নোটসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকালে ফুলবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৬১০ টি ১ হাজার টাকার জাল নোটসহ বরগুনা জেলার তালতলি উপজেলার আ. রশিদ ফকিরের ছেলে মোস্তফা ফকির (৪৮) রাজা বিশ্বাসের ইসমাইল বিশ্বাস (৪৯) ফুলবাড়িয়া উপজেলার শিবপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে গোলাম মোস্তফা ও আইয়ুব আলীর ছেলে আবু সাঈদ (২৫) কে গ্রেপ্তার করেছেন।

পুলিশ সূত্রে জানাগেছে, নাওগাঁও ইউনিয়নের শিবপুর গ্রামের গোলাম মোস্তফার বাড়িতে একটি চক্র জাল টাকার লেনদন করছে এমন সংবাদ পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে জড়িতদের জাল টাকাসহ হাতেনাতে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ১হাজার টাকার নোটের ৬টি বান্ডেলে ৬১০ টি নোট উদ্বার করা হয়।

চক্রের সদস্য গোলাম মোস্তফা গ্রামের বাড়ি মানিকগঞ্জে হলেও সে দীর্ঘদিন উপজেলার শিবপুর গ্রামে শশুর বাড়িতেই বসবাস করে জাল টাকার ব্যবসা করছেন। ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান বলেছেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোট সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জাল টাকার বিস্তার রোধ ও এর সঙ্গে জড়িত অপরাধী চক্রকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সাজু/নিএ

Latest articles

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

মৌলভীবাজার জেলার জুড়ীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির প্রার্থী...

একদিনে ৩ বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একদিনে দেশের তিনটি বিভাগ সফর করবেন। আগামী...

শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন বন্ধ...

সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় সরকারি কর্মকর্তাদের যোগসাজশের তথ্য সামনে এসেছে।...

More like this