Homeসর্বশেষপূজা উদ্বোধনে যাওয়ার পথে মমতার ওপর হামলা, নারীর কাছে যা পাওয়া গেলো

পূজা উদ্বোধনে যাওয়ার পথে মমতার ওপর হামলা, নারীর কাছে যা পাওয়া গেলো

Published on

spot_img

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবনের কাছ থেকে স্থানীয় একটি পূজামণ্ডপ উদ্বোধন করতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। তাঁর কাছে ছুরি পাওয়া গেছে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে ও আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে নিজের বাসভবনের কাছের ‘মিলন সংঘ’-এর পূজা উদ্বোধন করতে যাচ্ছিলেন। এ সময় তন্নিষ্ঠা সাহা নামের এক নারী তাঁর নিরাপত্তাবলয়ের কাছে পৌঁছে যান। তৃণমূলের নেতাদের অভিযোগ, ওই নারী মমতার শাড়ি টেনে ধরেন এবং তাঁর ওপর হামলার চেষ্টা করেন।

ঘটনার সময় উপস্থিত তৃণমূল নেতাকর্মীরা ওই নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে কালীঘাট থানার পুলিশ তাঁকে নিয়ে যায়। এ ঘটনায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য দোলা সেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ই-মেইলে অভিযোগ জানান।

দোলা সেনের অভিযোগ, ওই নারী নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্নি বলে পরিচয় দিয়েছিলেন। পরে নিরাপত্তাবলয়ে প্রবেশের চেষ্টা ব্যর্থ হলে তিনি গালিগালাজ করেন এবং রাস্তায় শুয়ে পড়েন। এ সময় তাঁর কাছে ছুরি দেখতে পাওয়া যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতারা। জেড-প্লাস নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে ওই নারী তাঁর এত কাছে পৌঁছালেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।

তবে হামলার অভিযোগ, ছুরি উদ্ধারের বিষয়টি এবং ঘটনার পেছনের উদ্দেশ্য সম্পর্কে পুলিশের তদন্তের চূড়ান্ত ফল এখনো প্রকাশিত হয়নি। অভিযুক্তের মানসিক অবস্থা নিয়েও নির্ভরযোগ্যভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

বাপ্পি/সা.এ

Latest articles

এনসিপিতে আসছে ‘সুপার সিক্স’, গুরুত্বপূর্ণ পদে আসছেন নাসীরুদ্দীন-হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কাঠামোয় গুরুত্বপূর্ণ...

মশক নিধন কার্যক্রম নিয়ে মাঠে নেমেছেন কিশোরগঞ্জের মেয়র প্রার্থী শফিকুল

মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ব্যক্তিগত উদ্যোগে মশক নিধন কার্যক্রম নিয়ে মাঠে নেমেছেন কিশোরগঞ্জ পৌরসভার...

লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নড়াইলের লোহাগড়ায় শুভেচ্ছা বিনিময়, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে যশোর থেকে...

বিএনপির মুখে জুলাই, কিন্তু অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ

বিএনপির মুখে জুলাই, কিন্তু অন্তরে আওয়ামী লীগ—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

More like this