Homeসর্বশেষমা ইলিশ সংরক্ষণ অভিযান: কারেন্ট জাল ও ইলিশ উদ্ধার, আটক ৭

মা ইলিশ সংরক্ষণ অভিযান: কারেন্ট জাল ও ইলিশ উদ্ধার, আটক ৭

Published on

spot_img

রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মা নদী থেকে পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ। এ সময় সাতজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা জালের আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।

সোমবার (১২ অক্টোবর) রাত ২টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত পদ্মা নদীর মজলিশপুর ও কলাবাগান এলাকার তিনটি পয়েন্টে অভিযান চালিয়ে এসব জাল ও মাছ উদ্ধার করা হয়। পরে জব্দ করা ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন ফরিদপুরের কোতোয়ালি থানার মাঝেমিয়ার ডাঙ্গি এলাকার রিপন খান (৩৫) ও ইকরাম মৃধা (২৪), আছরউদ্দিন মুন্সির ডাঙ্গী এলাকার শেখ আয়নাল (৫৭), তালেব খাঁর ডাঙ্গী এলাকার মিজান শেখ (২৭) এবং আমিন ফকিরের ডাঙ্গী এলাকার সোবহান শেখ (৩০)। অপর দুজন হলেন রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার নইমুদ্দিন খাঁ পাড়া এলাকার জয় সরকার (২১) ও আব্দুর রহিম শেখ (১৯)।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পদ্মা নদীতে অভিযান অব্যাহত রয়েছে। নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার বন্ধে নৌ-পুলিশ তৎপর রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন অনুযায়ী তিনটি নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সাজু/নিএ

Latest articles

এসআইআর স্থগিতসহ সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর ১০ দাবি

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রম স্থগিত, নির্বাচনী অনিয়মের তদন্ত এবং...

১২৩ বছর বয়সে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামানিকের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়া কোরআন পড়া সেই ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা...

নারায়ণগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজেদের মধ্যে বিরোধের জেরে গোলাগুলিতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলী নিহত...

এআরওকে লাথি মারার অভিযোগে বেনাপোল কাস্টমসে তোলপাড়

বেনাপোল স্থলবন্দরের ৪১ নম্বর শেডে পণ্য আনলোডের সময় কাস্টমসের আইআরএম শাখার সহকারী রাজস্ব...

More like this