Homeসর্বশেষসাতক্ষীরায় অবৈধ সার কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরায় অবৈধ সার কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা

Published on

spot_img

সাতক্ষীরার কলারোয়ায় অবৈধভাবে সার উৎপাদন ও প্রক্রিয়াকরণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হেলাতলা ইউনিয়নের দামোদারকাটি গ্রামে একটি সার তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। আদালত সূত্রে জানা যায়, দামোদারকাটি গ্রামে মেসার্স এডি সুপার ক্রপ নামের একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে সার উৎপাদন ও প্রক্রিয়াকরণের অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় সারের বস্তায় প্রস্তুতকারকের নাম ও লেবেল, সারের নিট ওজন, উৎপাদনের তারিখ, প্রস্তুতকারকের নাম-ঠিকানা এবং খুচরা বিক্রয়মূল্য উল্লেখ না করার বিষয়টি উঠে আসে। এসব তথ্য যথাযথভাবে উল্লেখ না করে পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন এসআরবি-৬-এর সাতক্ষীরার কর্মকর্তারা, উপজেলা কৃষি কর্মকর্তা সৌরভ দে, হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, অবৈধ কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের এ ধরনের অভিযান অবৈধভাবে সার উৎপাদন ও বাজারজাতকরণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সাজু/নিএ

Latest articles

১২৩ বছর বয়সে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামানিকের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়া কোরআন পড়া সেই ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা...

নারায়ণগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজেদের মধ্যে বিরোধের জেরে গোলাগুলিতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলী নিহত...

এআরওকে লাথি মারার অভিযোগে বেনাপোল কাস্টমসে তোলপাড়

বেনাপোল স্থলবন্দরের ৪১ নম্বর শেডে পণ্য আনলোডের সময় কাস্টমসের আইআরএম শাখার সহকারী রাজস্ব...

ক্রীড়া পরিষদের পরিচালক জাহেদ পারভেজ দ্বারা ক্রীড়া সংগঠককে হেনস্তার অভিযোগ

৩০ বছর ধরে কারাতে ও মার্শাল আর্টের সঙ্গে সম্পৃক্ত থেকে জাতীয় ও আন্তর্জাতিক...

More like this