Homeসর্বশেষসিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ২০ নন-ক্যাডার কর্মকর্তা

সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ২০ নন-ক্যাডার কর্মকর্তা

Published on

spot_img

সরকার ২০ জন নন-ক্যাডার কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে। তাদের ষষ্ঠ গ্রেডে পদোন্নতি দিয়ে রবিবার (১১ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত) গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৪’-এর বিধি ৫ এবং ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুসারে এ পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—হরিচরণ চৌধুরী, মো. কামাল হোসেন, মল্লিকা রানী মণ্ডল, মো. হুমায়ূন কবীর, মো. মফিজুল ইসলাম, মো. মাকসুদুর রহমান, মো. তৈয়াবুর রহমান মোল্যা, শংকর কুমার শীল, মো. শওকতুল আম্বিয়া ও মো. রেজাউল করিম।

এ ছাড়া পদোন্নতি পেয়েছেন ফরিদা ইয়াসমিন, রুবিয়া খাতুন, সেলিনা আক্তার, মো. রাশিদুল করিম, শাহানা আক্তার, মো. সাইদুর রহমান, স্বপ্না রানী সোম, দেলোয়ার হোসেন, মেহেরুন্নেছা ও মো. মহিউদ্দীন শামীম।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব, ক্যাডার বহির্ভূত) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিবের কাছে সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র পাঠাতে হবে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে সই করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. গোলাম মোরশেদ।

বাপ্পি/সা.এ

Latest articles

ভারতে উচ্চস্বরে আজান দেয়ায় মসজিদের মুয়াজ্জিন গ্রেপ্তার

ভারতের উত্তর প্রদেশের বিজনোরে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি শব্দে আজান দেওয়ার অভিযোগে একটি...

এসআইআর স্থগিতসহ সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর ১০ দাবি

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রম স্থগিত, নির্বাচনী অনিয়মের তদন্ত এবং...

১২৩ বছর বয়সে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামানিকের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়া কোরআন পড়া সেই ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা...

নারায়ণগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজেদের মধ্যে বিরোধের জেরে গোলাগুলিতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলী নিহত...

More like this