Homeসর্বশেষঅনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট স্থগিত

অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট স্থগিত

Published on

spot_img

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শনিবার (১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ রুটে বিমানের নির্ধারিত বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। এসব ফ্লাইটের যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। ফ্লাইটের সময়সূচি পরিবর্তন কিংবা পরবর্তী অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের যে অসুবিধা হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ক্ষতিগ্রস্ত যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যেতে পারেন।

পরবর্তী তথ্য পাওয়া মাত্রই বিমানের অফিসিয়াল ওয়েবসাইট ও যোগাযোগমাধ্যমে তা প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাজু/নিএ

Latest articles

ভারতে আন্দোলনরত তরুণদের পাশে নাহিদ ইসলাম, ‘ঢাকা থেকে সংহতি’

ভারতে আন্দোলনরত তরুণদের প্রতি সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।...

প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা গ্রামে গ্রামে পৌঁছে দিতে হবে: ওয়াসিম

মৌলভীবাজার জেলা যুব দলের যুগ্ম সম্পাদক আজহার আহমদ ওয়াসিম বলেছেন, আগামী দিনে নেতাকর্মীদের...

কক্সবাজারে পুলিশের অভিযানে ১৬ জন গ্রেপ্তার

কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে...

ভারতের আন্দোলনের প্রতি সংহতি জানালেন সাদিক কায়েম

ভারতে ভোটার তালিকা থেকে কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার প্রতিবাদে চলমান আন্দোলন...

More like this