Homeসর্বশেষকোনো যোগ্য পরিবার যেন বাদ না পড়ে, ফ্যামিলি কার্ডের প্রশিক্ষণে ওয়াদুদ ভূঁইয়া

কোনো যোগ্য পরিবার যেন বাদ না পড়ে, ফ্যামিলি কার্ডের প্রশিক্ষণে ওয়াদুদ ভূঁইয়া

Published on

spot_img

খাগড়াছড়িতে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া এমপি বলেন, ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমুখী পদক্ষেপ। মাঠপর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের ওপরই এই কর্মসূচির প্রকৃত সফলতা নির্ভর করছে। কোনো যোগ্য পরিবার যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রেখে শতভাগ স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে তিনি তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নির্দেশ দেন।’

​প্রশিক্ষণ কর্মশালায় খাগড়াছড়ি জেলা সমাজ সেবা উপ পরিচালক ওয়ালী উল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, তথ্য সংগ্রহকারী এবং বিভিন্ন ইউনিয়নের সুপারভাইজাররা অংশ নেন। প্রশিক্ষণ শেষে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময় করণীয় ও কৌশল সম্পর্কে বিশদ দিকনির্দেশনা দেওয়া হয়।

বাপ্পি/সা.এ

Latest articles

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া শুরু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে।  রবিবার (১১ অক্টোবর)...

জাবিতে ‘দেয়ালজুড়ে সাদা নৈঃশব্দ’ চিত্রপ্রদর্শনী আয়োজিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিল্পী চূড়ান্তের চিত্রকর্ম নিয়ে ‘দেয়ালজুড়ে সাদা নৈঃশব্দ’ শীর্ষক চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছে...

এনসিটি ইজারা ইস্যুতে গণঅনশন করবে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ

দেশের প্রধান সমুদ্রবন্দরের সবচেয়ে লাভজনক জেটি এনসিটি ইজারা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা না...

তাজমিন হত্যায় জড়িত নন রাজু

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যা ও ধর্ষণের ঘটনায় কক্সবাজারের যুবক...

More like this