Homeসর্বশেষপ্রধানমন্ত্রী নিজের ভাইয়ের কবর জিয়ারত করার আগে হাদির কবর জিয়ারত করেন: স্নিগ্ধ

প্রধানমন্ত্রী নিজের ভাইয়ের কবর জিয়ারত করার আগে হাদির কবর জিয়ারত করেন: স্নিগ্ধ

Published on

spot_img

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হু ইজ হাদি?’—প্রশ্ন ঘিরে যখন আলোচনা-সমালোচনা চলছে, তখন শহিদ শরীফ ওসমান হাদির অবদান তুলে ধরে নিজের অবস্থান জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বলেছেন, জুলাই অভ্যুত্থানের আগে ও পরে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক মানুষের নানা ধরনের অবদান থাকলেও জুলাইকে রক্ষায় ওসমান হাদির সংগ্রাম ও আত্মত্যাগ নিঃসন্দেহে সবার ওপরে।

শুক্রবার (৯ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ লেখেন, উপমহাদেশ তো বটেই, বিশ্বরাজনীতি নিয়ে গবেষণা করলেও ওসমান হাদির মতো রাজনৈতিক চরিত্র আরও পাওয়া যাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।

তিনি বলেন, ‘অল্প সময়ে তার উত্থান এবং বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দলের মানুষের মধ্যে তার যে অসম জনপ্রিয়তা, তা ইতিহাসে বিরল। ওসমান হাদি হলো সেই স্ফুলিঙ্গ, যার আবির্ভাব ক্ষণিকের জন্য, কিন্তু তার আলোর বিকাশ অসীম কালের। সুতরাং ‘ওসমান হাদি কে?’—এই প্রশ্ন জুলাইয়ের অগ্রনায়কদের হতে পারে না। ’

ওসমান হাদির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রদর্শনের বিষয়টিও পোস্টে তুলে ধরেন তিনি। স্নিগ্ধ লেখেন, ‘ওসমান হাদির গুরুত্বের কারণেই প্রধানমন্ত্রী নিজের ভাইয়ের কবর জিয়ারত করার আগে হাদির কবর জিয়ারত করেন।’

 বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
পোস্টের শেষাংশে ইংরেজিতে স্নিগ্ধ লেখেন, ‘At the end of the day, Osman Hadi is Osman Hadi. No one is like him. No one can replace him.’ অর্থাৎ, শেষ পর্যন্ত ওসমান হাদি, ওসমান হাদিই। তার মতো কেউ নেই। তার জায়গা কেউ নিতে পারবে না। 

বাপ্পি/সা.এ

Latest articles

আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা...

দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পেয়েছেন বিডি২৪লাইভ এর সাংবাদিক আজাদ

বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ফেলোশিপ পেয়েছেন বিডি২৪লাইভ ডটকম এর বিশেষ...

গৌরীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে বিএনপির পাল্টা মিছিল

ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণে ঝটিকা...

ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা ও জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে...

More like this