Homeসর্বশেষগৌরীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে বিএনপির পাল্টা মিছিল

গৌরীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে বিএনপির পাল্টা মিছিল

Published on

spot_img

ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণে ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক পাল্টা বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে জুমার নামাজের পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ আন্চলিক মহাসড়কের গৌরীপুর ও ময়মনসিংহ সদর উপজেলার সীমান্তবর্তী চর শ্রীরামপুর এলাকায় সাহেব কাচারী বাজারের অদূরে এ ঝটিকা মিছিল বের করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ৬ নম্বর বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আল-মুক্তাদির শাহিন। এ সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে মিছিলে অংশ নিতে দেখা যায়। পরে মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

মিছিল শেষে দেওয়া বক্তব্যে আল-মুক্তাদির শাহিন বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কর্মসূচির পাশাপাশি তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তাঁরা মিছিল করেছেন। এ সময় তিনি আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানান। বক্তব্যে তিনি বর্তমান সরকারকে অসাংবিধানিক বলেও মন্তব্য করেন। এদিকে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়লে এর প্রতিবাদে তাৎক্ষণিক পাল্টা বিক্ষোভ মিছিল বের করেন ডৌহাখলা ইউনিয়ন বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন,‘ঝটিকা মিছিলের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মিছিলের ভিডিও ক্লিপও আমাদের হাতে এসেছে। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাপ্পি/সা.এ

Latest articles

আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা...

দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পেয়েছেন বিডি২৪লাইভ এর সাংবাদিক আজাদ

বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ফেলোশিপ পেয়েছেন বিডি২৪লাইভ ডটকম এর বিশেষ...

ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা ও জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে...

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রাও

আগামী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

More like this