Homeসর্বশেষযশোরে নাশকতার পরিকল্পনা ও সন্ত্রাসবিরোধী মামলায় আটক ১

যশোরে নাশকতার পরিকল্পনা ও সন্ত্রাসবিরোধী মামলায় আটক ১

Published on

spot_img

যশোরে নাশকতার পরিকল্পনা ও সন্ত্রাসবিরোধী মামলায় সাহিদুর রহমান শিশির নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। আটককৃত শিশির যশোর শহরের বেজপাড়া তালতলা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, যশোর জেলা গোয়েন্দা শাখার এসআই রকি মণ্ডল সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৩ অক্টোবর রাতে কোতোয়ালি মডেল থানাধীন পুলেরহাট এলাকা থেকে শিশিরকে আটক করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৮ আগস্ট সকাল সোয়া ৭টার দিকে যশোর শহরের নিউমার্কেট মোড় থেকে পালবাড়ীগামী সড়কের কাজীপাড়া-কাঁঠালতলা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ৩৫০ থেকে ৪০০ জনের একটি দল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে মিছিল বের করে। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। ওই মামলায় জড়িত থাকার অভিযোগে শিশিরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সালাউদ্দিন/সাএ

Latest articles

মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় মাদকসেবী অপবাদ দিয়ে ‘মব’ সৃষ্টি করে রিকশাচালক মো.ফয়েজ আহাম্মদকে (৪৩)...

‘প্রধানমন্ত্রী’ হয়ে যা বললেন সঞ্জয় দত্ত

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত এবার অভিনয়ের পর্দার বাইরে কয়েক মিনিটের জন্য হয়ে গেলেন...

নালিতাবাড়ীতে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত

শেরপুরের নালিতাবাড়ীতে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পোনামাছ অবমুক্ত করা...

ঢাবিতে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে প্রফেশনাল মাস্টার্সের সুযোগ, আবেদন শেষ ২৯ অক্টোবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারে প্রফেশনাল...

More like this