Homeসর্বশেষঢাবিতে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে প্রফেশনাল মাস্টার্সের সুযোগ, আবেদন শেষ ২৯ অক্টোবর

ঢাবিতে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে প্রফেশনাল মাস্টার্সের সুযোগ, আবেদন শেষ ২৯ অক্টোবর

Published on

spot_img

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারে প্রফেশনাল মাস্টার্সে ভর্তির আবেদন চলছে। আগ্রহী ভর্তিচ্ছুরা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

জানা গেছে, এই প্রোগ্রামে ভর্তি হতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফরাসি ভাষা ও সংস্কৃতি বিষয়ে বিষয়ে ৪ বছরের স্নাতক ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিসহ ফরাসি ভাষায় ডিপ্লোমা/DELF B1 কিংবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকসহ ফরাসি ভাষায় অন্যূন ২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন।

ভর্তি পদ্ধতি:

আগ্রহী ভর্তিচ্ছুদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। গত ৩ মে থেকে শুরু হওয়া এই আবেদন চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) আধুনিক ভাষা ইনস্টিটিউটের ১০১ নং কক্ষে ৩ হাজার টাকা আবেদন ফি প্রদান সাপেক্ষে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সকল সার্টিফিকেট এবং মার্কশিটের সত্যায়িত কপি জমা দিতে হবে।

প্রফেশনাল মাস্টার্সে ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার প্রোগ্রামে ভর্তিচ্ছুদের বসতে হবে ভর্তি পরীক্ষায়। আগামী শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

ক্লাসের সময়:

সপ্তাহে শুক্র ও শনিবার এবং অন্যান্য দিনে সান্ধ্যকালীন সময়ে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারে প্রফেশনাল মাস্টার্সের শ্রেণী কার্যক্রম পরিচালনা করা হবে।

এমন ডিগ্রি খুলে দিতে পারে সম্ভাবনার দুয়ার: ফরাসি ভাষায় প্রফেশনাল স্নাতকোত্তর বহুমুখী সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক চাকরির বাজারে জাতিসংঘ, দূতাবাস, এনজিওসহ নানা সংস্থায় দোভাষী বা অনুবাদক হিসেবে কাজের সুযোগ। এর পাশাপাশি ফ্রান্স, কানাডা, বেলজিয়ামসহ ফরাসি ভাষাভাষী দেশে উচ্চশিক্ষা ও গবেষণায় এক অবশ্যম্ভাবী নিয়ামক হিসাবে কাজ করবে। পাশাপাশি পর্যটন ও আতিথেয়তা শিল্প, আন্তর্জাতিক সম্মেলন ও সাংস্কৃতিক বিনিময়ে অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে। এছাড়া ফ্রিল্যান্স অনুবাদ ও অনলাইন কাজে বৈদেশিক মুদ্রা আয়ের পথও খুলতে পারে।

উল্লেখ্য, সকল আবেদনকারীদের অবশ্যই ফরাসি ভাষায় দক্ষ হতে হবে। নিবার্চনের সময় তাদের ফরাসি ভাষায় কথা বলার এবং লেখার দক্ষতার উপর পরীক্ষা থাকবে। আগ্রহী ভর্তিচ্ছুরা যেকোন প্রয়োজনে অফিস সময়ে +88029661920-73 Ext. 8521, +8801550-720869 নম্বরে যোগাযোগ করতে পরবেন।

এছাড়া, আবেদনকারীরা ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি (https://du.ac.bd, https://iml.du.ac.bd) ওয়েবসাইটে ভিজিটের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন।



বাপ্পি/সা.এ

Latest articles

মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় মাদকসেবী অপবাদ দিয়ে ‘মব’ সৃষ্টি করে রিকশাচালক মো.ফয়েজ আহাম্মদকে (৪৩)...

‘প্রধানমন্ত্রী’ হয়ে যা বললেন সঞ্জয় দত্ত

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত এবার অভিনয়ের পর্দার বাইরে কয়েক মিনিটের জন্য হয়ে গেলেন...

নালিতাবাড়ীতে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত

শেরপুরের নালিতাবাড়ীতে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পোনামাছ অবমুক্ত করা...

ফেসবুক স্ট্যাটাসের জেরে কৃষক নজরুল হত্যা, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীর কালুখালীতে কৃষক নজরুল ইসলাম খানকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সব আসামিকে দ্রুত...

More like this

মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় মাদকসেবী অপবাদ দিয়ে ‘মব’ সৃষ্টি করে রিকশাচালক মো.ফয়েজ আহাম্মদকে (৪৩)...

‘প্রধানমন্ত্রী’ হয়ে যা বললেন সঞ্জয় দত্ত

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত এবার অভিনয়ের পর্দার বাইরে কয়েক মিনিটের জন্য হয়ে গেলেন...

নালিতাবাড়ীতে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত

শেরপুরের নালিতাবাড়ীতে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পোনামাছ অবমুক্ত করা...