Homeসর্বশেষদুই বিমানকর্মীর জুতা থেকে ১৬ কোটি টাকার ৮০ স্বর্ণবার উদ্ধার

দুই বিমানকর্মীর জুতা থেকে ১৬ কোটি টাকার ৮০ স্বর্ণবার উদ্ধার

Published on

spot_img

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

রোববার (৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে-০৫৮২ ফ্লাইটের দুই বিমানকর্মীকে সন্দেহজনক হিসেবে শনাক্ত করা হয়।

পরে বিমানবন্দরের রানওয়েতে তাদের জুতায় তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণবারের সন্ধান পান কর্মকর্তারা। দুই বিমানকর্মীর কাছ থেকে মোট ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। প্রতিটি স্বর্ণবারের ওজন প্রায় ১১৭ গ্রাম।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, স্বাভাবিকভাবে বহন না করে স্বর্ণগুলো বিমানকর্মীদের জুতার ভেতরে লুকিয়ে ঢাকায় আনা হয়েছিল।

এ ঘটনায় সংশ্লিষ্ট দুই বিমানকর্মীকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক যাচাই শুরু হয়েছে। দুবাই থেকে আনা স্বর্ণগুলো কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, চোরাচালানের সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং কীভাবে এসব স্বর্ণ বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা পার হয়ে আনা হলো—এসব বিষয় খতিয়ে দেখছেন কর্মকর্তারা।

উদ্ধার করা স্বর্ণের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কুশল/সাএ

Latest articles

মির্জাপুরে বিশ্ব শিক্ষক দিবস ও নজরুল বর্ষ উদযাপিত

টাঙ্গাইলের মির্জাপুরে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস এবং জাতীয় কবি কাজী...

মির্জাপুরে ভোক্তা অধিকারের অভিযান, ৩৩ হাজার টাকা অর্থদণ্ড

টাঙ্গাইলের মির্জাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বাসি খাবার সংরক্ষণ করে বিক্রিসহ বিভিন্ন...

ভূরুঙ্গামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা উন্নত করা এবং আমাদের ভবিষ্যৎ...

এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ানোর কারণ জানাল বিইআরসি

খুচরা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম একলাফে ২৫২ টাকা বাড়িয়ে এক হাজার ৮৩৭...

More like this