Homeসর্বশেষশার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

Published on

spot_img

যশোরের শার্শায় পুলিশের পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—শার্শার রাড়ীপুকুর স্কুলপাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে সোহাগ হোসেন (২৮), রামপুর গ্রামের আজিবর খাদিমদারের ছেলে কামরুল হাসান (৩৩) এবং নুর মিয়ার ছেলে মিলন হোসেন (৪২)।

পুলিশ জানায়, শনিবার রাত ১১টার দিকে শার্শা থানার উপপরিদর্শক (এসআই) চঞ্চল কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে কায়বা এলাকার রাড়ীপুকুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় রাড়ীপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের পাকা সড়ক থেকে সোহাগ হোসেনকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়।

অপর এক অভিযানে শনিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেংরা গ্রামের মাকলার বিল এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় চার রাস্তার মোড় থেকে কামরুল হাসান ও মিলন হোসেনকে আটক করা হয়। তাদের মধ্যে কামরুল হাসানের কাছ থেকে ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুশল/সাএ

Latest articles

৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

ন্যায়বিচার প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত এবং জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নের দাবিতে ৩৬ দিনের...

সাব-রেজিস্ট্রার অফিস পরিদর্শনে এমপি

ঝিনাইদহ সদর সাব-রেজিস্ট্রার অফিসে চলমান অনিয়ম,দূর্নীতি ও জনদুর্ভোগের অভিযোগ খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শন...

ছিনতাইকারী সন্দেহে ধাওয়া করতে গিয়ে নিহত পুলিশ কনস্টেবল

চট্টগ্রাম নগরীতে তিনজন ব্যক্তিকে ছিনতাইকারী সন্দেহে ধাওয়া করার সময় চলন্ত বাসের ধাক্কায় আহত...

নতুন পে স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাওয়ার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।...

More like this