Homeসর্বশেষডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ জুড়ে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ জুড়ে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযান

Published on

spot_img

ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ময়মনসিংহজুড়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

শনিবার (৩ অক্টোবর)জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলার সব উপজেলায় একযোগে এ কার্যক্রম পরিচালিত হয়। এর অংশ হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দীন।

অভিযানে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল হিসেবে পরিচিত পানি জমে থাকা স্থানগুলো চিহ্নিত করে পরিষ্কার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়। বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। পরিচ্ছন্নতা কোনো প্রাতিষ্ঠানিক বিষয় নয়; এটি সবার দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত হওয়া প্রয়োজন। ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহবাসীকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ কার্যক্রম সফল করতে জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে জেলা প্রশাসন।

বাপ্পি/সা.এ

Latest articles

মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় মাদকসেবী অপবাদ দিয়ে ‘মব’ সৃষ্টি করে রিকশাচালক মো.ফয়েজ আহাম্মদকে (৪৩)...

‘প্রধানমন্ত্রী’ হয়ে যা বললেন সঞ্জয় দত্ত

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত এবার অভিনয়ের পর্দার বাইরে কয়েক মিনিটের জন্য হয়ে গেলেন...

নালিতাবাড়ীতে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত

শেরপুরের নালিতাবাড়ীতে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পোনামাছ অবমুক্ত করা...

ঢাবিতে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে প্রফেশনাল মাস্টার্সের সুযোগ, আবেদন শেষ ২৯ অক্টোবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারে প্রফেশনাল...

More like this