Homeসর্বশেষযশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল

যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল

Published on

spot_img

যশোর শহরের ধর্মতলার কারবালা কবরস্থানে এক বৃদ্ধের মরদেহ দাফনে বাধা দেয়াকে কেন্দ্র করে স্বজনদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির মত ঘটনা ঘটেছে।

শনিবার (৩ অক্টোবর) জোহর নামাজের পর সিতারামপুর গ্রামের আবুল কালাম আজাদের মরদেহ দাফনের সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদের মরদেহ দাফনের প্রস্তুতির সময় তাঁর ভাগনী মাসুমার স্বজনেরা দাফনে বাধা দেন। তাঁদের দাবি, সম্পত্তির ক্ষেত্রে মাসুমাকে বঞ্চিত করা হয়েছে।

তবে আবুল কালাম আজাদের অন্য স্বজনেরা এ দাবি অস্বীকার করেন বলেন, যে জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে, সেটি আবুল কালাম আজাদ নিলামের মাধ্যমে নিজে ক্রয় করেছিলেন। এছাড়া তাঁর বাবার মৃত্যুর পর পারিবারিক সম্পত্তি ভাইবোনদের মধ্যে সমানভাবে বণ্টন করা হয়েছিল।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় মরদেহ সামনে রেখে স্বজনদের বিরোধ দেখতে কবরস্থানে উৎসুক মানুষের ভিড় জমে।

পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একপর্যায়ে দাফনে বাধা দেওয়া পক্ষ ঘটনাস্থল ত্যাগ করলে আবুল কালাম আজাদের মরদেহ কারবালা কবরস্থানে দাফন করা হয়।

ঘটনাটি নিয়ে স্বজন ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তাঁদের কেউ কেউ বলেন, সম্পত্তি নিয়ে বিরোধ থাকলে তা পারিবারিক সমঝোতা বা আইনি প্রক্রিয়ায় সমাধান করা যেতে পারে। তবে মৃত ব্যক্তির দাফনকে কেন্দ্র করে এমন বিরোধ সৃষ্টি হওয়া দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।

বাপ্পি/সা.এ

Latest articles

নবীগঞ্জে ফের পাহাড় কাটার অভিযোগ, রাতভর বিক্রি হলো লাল মাটি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চলখ্যাত দিনারপুর পরগনায় আবারও রাতের আধারে বানিজ্যিক কারনে নতুন...

এখন কেমন আছেন, জানালেন তানিয়া বৃষ্টি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির অভিনয়জীবনে হঠাৎ ছন্দপতন ঘটে চলতি বছরের ফেব্রুয়ারিতে।...

ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ জুড়ে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযান

ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ময়মনসিংহজুড়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার...

মেজর আখতারের গ্রেফতারের প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদ ও তাঁর...

More like this