Homeসর্বশেষপ্রিজনভ্যান থেকে নামার সময় হেলমেট ছুড়ে ফেললেন জামায়াত নেতা

প্রিজনভ্যান থেকে নামার সময় হেলমেট ছুড়ে ফেললেন জামায়াত নেতা

Published on

spot_img

প্রিজনভ্যান থেকে নামার সময় ‘আমি আওয়ামী লীগার না’ বলে পুলিশের দেওয়া হেলমেট ছুড়ে ফেলেছেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। শনিবার (৩ অক্টোবর) বিমানবন্দর থানার মামলায় তাকে আদালত চত্বরে নেওয়ার সময় এ ঘটনা ঘটে।

এ সময় নিজের হাতে হাতকড়া ও মাথায় হেলমেট পরানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন আখতারুজ্জামান। প্রিজনভ্যানের ভেতর থেকে আঙুল তুলে পুলিশকে শাসাতেও তাকে দেখা যায়।

আখতারুজ্জামানকে বলতে শোনা যায়, ‘আমার মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া ও হেলমেট পরানো হয়েছে। আমি বিমানের অব্যবস্থাপনা নিয়ে কথা বলেছি।’

এরপর ‘আমি আওয়ামী লীগার না’ বলেই তিনি মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেন। এ সময় তিনি আরও বলেন, ‘জুলুম, নির্যাতন করে আমাদের থামানো যাবে না। জামায়াত জনগণের জন্য লড়বে।’

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ব্যাপক যাত্রীচাপের কারণে বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের (BG-338) লাগেজ পেতে বিলম্ব হয়। এতে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে যান।

এজাহারের অভিযোগ অনুযায়ী, এ সময় মেজর (অব.) আখতারুজ্জামান নির্বাহী পরিচালককে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পাশাপাশি মারধরের হুমকি দেন।

এজাহারে আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা ব্যক্তিরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন এতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আখতারুজ্জামান তাকেও গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও আনা হয়েছে মামলার এজাহারে।

উল্লেখ্য, মেজর (অব.) আখতারুজ্জামান ২০২৫ সালের ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।



কুশল/সাএ

Latest articles

জয়পুরহাটে বজ্রপাত থেকে সুরক্ষায় ২০০ তালের চারা রোপণ

প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতের হাত থেকে সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জয়পুরহাটে ২০০টি তালের...

পরকীয়া রুখতে ইসলামের ৮ কার্যকর সমাধান

পরিবার মানবজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও পবিত্র বন্ধন। একটি সুস্থ ও শান্তিপূর্ণ সমাজের ভিত্তি...

ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...

কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী

কৃষি কাজে কোনো লজ্জা নেই উল্লেখ করে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশীদ ইয়াছিন বলেছেন,...

More like this

জয়পুরহাটে বজ্রপাত থেকে সুরক্ষায় ২০০ তালের চারা রোপণ

প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতের হাত থেকে সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জয়পুরহাটে ২০০টি তালের...

পরকীয়া রুখতে ইসলামের ৮ কার্যকর সমাধান

পরিবার মানবজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও পবিত্র বন্ধন। একটি সুস্থ ও শান্তিপূর্ণ সমাজের ভিত্তি...

ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...