Homeসর্বশেষদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ আনবে আহসান এইচ মনসুরের এম ক্যাপিটাল

দেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ আনবে আহসান এইচ মনসুরের এম ক্যাপিটাল

Published on

spot_img

প্রবাসী বাংলাদেশিদের মূলধন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই বিনিয়োগে কাজে লাগাতে ১০০ কোটি মার্কিন ডলারের একটি বিশেষায়িত তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এম ক্যাপিটাল। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুরের নেতৃত্বে পরিচালিত প্রতিষ্ঠানটি এই তহবিল ব্যবস্থাপনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘ডাকছে বাংলাদেশ’ শীর্ষক এক উদ্বোধনী অনুষ্ঠানে এ মেগা তহবিলের ঘোষণা দেওয়া হয়। এম ক্যাপিটালের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।

অনুষ্ঠানে অধ্যাপক মুহাম্মদ ইউনূস তরুণ প্রজন্মের মেধা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সামাজিক ব্যবসার প্রসারে গুরুত্ব দেন। একই সঙ্গে প্রবাসীদের অর্জিত দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতাকে দেশের উৎপাদনশীল উদ্যোগে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী দেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি ও কাঠামোগত সংস্কারের অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, বিদেশি ও প্রবাসী উদ্যোক্তাদের সরাসরি বাংলাদেশে এসে ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিবেশ পর্যবেক্ষণ করা প্রয়োজন। এতে দেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে নতুন আস্থার জায়গা তৈরি হবে।

তিন খাতে বিনিয়োগ করবে তহবিল

তহবিলের কাঠামো তুলে ধরে এম ক্যাপিটালের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর বলেন, প্রবাসীদের পাঠানো অর্থকে উৎপাদনশীল সম্পদে রূপান্তরের লক্ষ্যে ১০০ কোটি ডলারের কাঠামোর আওতায় তিনটি পৃথক ফান্ড গঠন করা হবে।

ফান্ডগুলো হলো—ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফান্ড, ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ড এবং হেলথকেয়ার ইমপ্যাক্ট ফান্ড।

আহসান এইচ মনসুর জানান, প্রতিটি তহবিল দেশীয় ও আন্তর্জাতিক আইন এবং সংশ্লিষ্ট মানদণ্ড মেনে পরিচালিত হবে। বিনিয়োগ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাধীন উপদেষ্টাদের তদারকি থাকবে। বিনিয়োগের ক্ষেত্রে দুই বছরের ‘লক-ইন’ সময়সীমাও রাখা হবে।

এ ছাড়া তহবিলগুলোর ট্রাস্টি ও কাস্টোডিয়ানের দায়িত্ব পালন করবে ব্র্যাক ব্যাংক। বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে সম্পৃক্ত করতে প্রায় ১০০টি প্রধান শহরে পৌঁছানোর লক্ষ্য নিয়েও কাজ করছে এম ক্যাপিটাল।

‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগের লক্ষ্য

উদ্যোগটির গুরুত্ব তুলে ধরে আহসান এইচ মনসুর বলেন, ‘ডাকছে বাংলাদেশ’ শুধু একটি স্লোগান নয়; এটি বড় ধরনের পরিবর্তনের সূচনা। প্রবাসীদের সঞ্চিত পুঁজি, বৈশ্বিক নেটওয়ার্ক ও পেশাগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর ও উচ্চমূল্যের বিনিয়োগের কেন্দ্রে পরিণত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এম ক্যাপিটাল মূলত প্রবাসী ও স্থানীয় বিনিয়োগকারীদের অর্থ দেশের উৎপাদনশীল খাতে বিনিয়োগের লক্ষ্যে গঠিত একটি বিশেষায়িত বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান। ঢাকার বনানীতে প্রতিষ্ঠানটির নিবন্ধিত প্রধান কার্যালয় রয়েছে।



কুশল/সাএ

Latest articles

ঝগড়া থামাতে যাওয়ায় কাল হলো জাকারিয়ার, ছুরিকাঘাতে মৃত্যু

সাতক্ষীরা শহরের পশু হাসপাতাল মোড়ে মারামারি ঠেকাতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. জাকারিয়া খান (১৯)...

শেরপুর জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

শেরপুর জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো. খলিল মিয়া...

ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা: আইনমন্ত্রী

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল করা হচ্ছে। এর মাধ্যমে তথ্য গোপন...

আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি

সময়ের পরিক্রমায় ঢেঁকি আজ প্রায় বিলুপ্তির পথে। আধুনিক রাইস ও ফ্লাওয়ার মিলের দাপটে...

More like this

ঝগড়া থামাতে যাওয়ায় কাল হলো জাকারিয়ার, ছুরিকাঘাতে মৃত্যু

সাতক্ষীরা শহরের পশু হাসপাতাল মোড়ে মারামারি ঠেকাতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. জাকারিয়া খান (১৯)...

শেরপুর জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

শেরপুর জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো. খলিল মিয়া...

ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা: আইনমন্ত্রী

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল করা হচ্ছে। এর মাধ্যমে তথ্য গোপন...