Homeসর্বশেষতারকা হওয়ার স্বপ্নে নিজের নামই ছেঁটে ফেলেন ইধিকা পাল

তারকা হওয়ার স্বপ্নে নিজের নামই ছেঁটে ফেলেন ইধিকা পাল

Published on

spot_img

টালিউড থেকে ঢালিউড—দুই বাংলার সিনেমাতেই এখন পরিচিত মুখ ইধিকা পাল। টেলিভিশন দিয়ে অভিনয়জীবন শুরু করলেও বর্তমানে বড় পর্দায় একের পর এক কাজ করে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের পর এবার তিনি সুপারস্টার দেবের নায়িকা হিসেবেও আলোচনায়। তবে অনেকেরই অজানা, পর্দার এই গ্ল্যামারাস তারকার আসল নাম ইধিকা নয়।

অভিনয়জীবনের শুরুতেই নিজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন ইধিকা। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছোট পর্দায় ধারাবাহিকে অভিনয়ের সময় তিনি ‘টুম্পা পাল’ নামেই পরিচিত ছিলেন। ‘আরব্য রজনী’, ‘কপালকুণ্ডলা’ ও ‘রিমলি’র মতো ধারাবাহিকে এই নামেই অভিনয় করেছেন তিনি।

পরবর্তী সময়ে বড় পর্দায় নিজের আলাদা পরিচিতি তৈরি করার পরিকল্পনা থেকেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন বলে জানা যায়। ‘টুম্পা’ নামটি বেশ প্রচলিত হওয়ায় ইন্ডাস্ট্রিতে একটু ভিন্নধর্মী ও স্বতন্ত্র পরিচয় তৈরি করতে নতুন নামের সন্ধানে ছিলেন তিনি। সেই ভাবনা থেকেই ‘ইধিকা’ নামটি বেছে নেন অভিনেত্রী।

নাম পরিবর্তনের পর নতুন পরিচয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। এরপর শাকিব খান ও দেবের মতো জনপ্রিয় তারকাদের সঙ্গে কাজ করে দুই বাংলাতেই নিজের অবস্থান তৈরি করেছেন ইধিকা।

বর্তমানে তাঁর হাতে রয়েছে আরও বেশ কিছু কাজ। নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’ সিনেমায় দেখা যাবে তাকে। পাশাপাশি পরিচালক পথিকৃৎ বসুর একটি নতুন সিনেমায় অভিনেতা জিতের বিপরীতে ইধিকার অভিনয়ের বিষয়ে আলোচনা চলছে বলেও জানা গেছে।

তবে জিতের সঙ্গে সিনেমাটির বিষয়ে এখনো প্রযোজনা সংস্থা বা সংশ্লিষ্ট শিল্পীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

কুশল/সাএ

Latest articles

দেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ আনবে আহসান এইচ মনসুরের এম ক্যাপিটাল

প্রবাসী বাংলাদেশিদের মূলধন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই বিনিয়োগে কাজে লাগাতে ১০০ কোটি...

বিনিয়োগবান্ধব বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলতে সরকার ইতিবাচক পরিবেশ তৈরিতে কাজ...

মার্কিন ভিসা নিয়ে কঠোর সতর্কবার্তা দূতাবাসের

মার্কিন ভিসাধারীদের ভিসার শর্ত মেনে চলার বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।...

মাসের শুরুতেই কমে গেল তেলের দাম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইউরোপের দেশগুলো অতিরিক্ত ডিজেল মজুত বাজারে ছাড়ার বিষয়ে...

More like this